শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ১০:৪৯ দুপুর
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে দাবি বাস্তবায়ন ও কটুক্তির প্রতিবাদে প্রতিবন্ধীদের মানববন্ধন

কামাল হোসেন:[২] রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি আইন অনুযায়ী সুবর্ণ নাগরিকের মর্যাদা লাভ, বিভিন্ন সুযোগ -সুবিধা নিশ্চিতকরণ ও কটূক্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রতিবন্ধীরা।

[৩] উপজেলার থ্রী স্টার প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে ১০ জানুয়ারি রোববার দুপুরে গোয়ালন্দ পৌর জামতলা এলাকায় ঢাকা খুলনা - মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলে। মানব বন্ধনে ৩ শতাধিক প্রতিবন্ধী অংশ নেন।

[৪] মানববন্ধন থেকে সম্প্রতি ইউএনও'র সামনে প্রতিবন্ধীদের কটুক্তি করে কথা বলায় উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুল ইসলামের প্রতি নিন্দা জানানো এবং তার শাস্তির দাবি জানানো হয়।

[৫] বক্তারা বলেন উপজেলায় সরকারি ঘর বরাদ্দ, ভিজিডির কার্ড বিতরনসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার ক্ষেত্রে প্রতিবন্ধীদের বঞ্চিত করা হচ্ছে। অথচ অনেক সামর্থ্যবানরা এ ধরনের সুবিধা পাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়