শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৯:১৯ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরামপুরে চারতলা ভিত বিশিষ্ট অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এমপি

নূরুল ইসলাম: [২] মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে বিজুল দারুল হুদা কামিল স্নাতকোত্তর মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট অ্যাকাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক।

[৩] ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, পৌর মেয়র ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত আলী সরকার ,মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর নুরুল ইসলাম,ওসি মনিরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,শিক্ষা প্রকৌশল বিভাগের ইঞ্জিনিয়ার উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ গভর্নিংবডির সদস্য মাদ্রাসার শিক্ষকগণ ও এলাকাবাসী।

[৪] দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে অ্যাকাডেমিক ভবনটির একতলা নির্মাণে ৮৫ লক্ষ টাকা ব্যয় হবে বলে জানান অধ্যক্ষ ডক্টর নুরুল ইসলাম। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়