শিরোনাম
◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৮:০৬ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমসি কলেজে ছাত্রাবাসে ধর্ষণ: চার্জগঠন পিছিয়েছে

ডেস্ক রিপোর্ট: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণ মামলার চার্জগঠন পিছিয়েছে। আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে আগামী ১৩ জানুয়ারি চার্জ গঠনের দিন ধার্য করেন আদালত। রবিবার (১০ জানুয়ারি) দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মো. মোহিতুল হক চৌধুরীর এ আদেশ দেন। এর আগে রবিবার সকালে কঠোর নিরাপত্তায় মামলার আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ। বাংলাদেশ প্রতিদিন

বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশিদা সাইদা খানম জানান, আসামি পেক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক শুনানি শেষে ২দিন বাড়িয়ে চার্জগঠনের শুনানির জন্য আগামী ১৩ জানুয়ারি নির্ধারণ করেন। এসময় ধর্ষণ মামলার আসামি তারেকুল ইসলাম তারেকের আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে আদালতের বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন।

জানা যায়, গত বছরের ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।
নির্যাতিত নারীর স্বামীর মামলার পরিপ্রেক্ষিতে আটজনকে অভিযুক্ত করে ৩ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে গত ৪ জানুয়ারি এ আদালতে আসামিদের উপস্থিতিতে চার্জগঠনের তারিখ নির্ধারিত হয় আগামী ১০ জানুয়ারি। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়। এ পর্যন্ত মামলার ছয়জন এজাহারভুক্ত আসামিসহ আটজন গ্রেফতার হয়েছেন।

  • সর্বশেষ