শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৫:১৪ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে ৫’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

সিরাজুল ইসলাম: [২] মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশ ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] শনিবার (৯জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার পূর্ব চারিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর পশ্চিমপাড়া গ্রামের মো. আকবর আলীর পুত্র মঞ্জরুল ইসলাম (২৩) ও একই গ্রামের কদম আলী মন্ডলের পুত্র মতি মন্ডল (৩১)।

[৫] আটককৃত মঞ্জরুলের কাছ থেকে ৪০০ পিস ও মতি মন্ডলের কাছে থেকে ১০০পিস ইয়াবা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা উদ্ধার করেন।

[৫] থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিমের নেতৃত্বে এএসআই বাবুল, এএসআই তরিকুল ও এএসআই আলমগীর সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকার আব্দুর রাজ্জাকের বাড়ির সামনে রাস্তা থেকে পুলিশ মাদক বিক্রির অভিযোগে ২ জনকে আটক করেন।

[৬] পুলিশ আরো জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এসআই আব্দুর রহিম বাদী হয়ে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। তাদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়