শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০২:৫২ রাত
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এগিয়ে চলেছে জবির আধুনিক মেডিকেল সেন্টার নির্মাণ কাজ

অপূর্ব চৌধুরীঃ [২] শিক্ষার্থীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আধুনিক মেডিকেল সেন্টার নির্মাণ কার্যক্রম এগিয়ে চলেছে।বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় ৩টি কক্ষে নির্মাণ করা হচ্ছে আধুনিক মেডিকেল সেন্টার।এ মাসের মধ্যেই নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যে চলছে যাবতীয় কার্যক্রম।

[৩] জানা যায়,নতুন মেডিকেল সেন্টারে ডাক্তারদের বসার জন্য আলাদা জায়গা,প্যাথলজিক্যাল ল্যাব এবং ছেলে মেয়েদের জন্য আলাদা ওয়ার্ড থাকবে।প্যাথলজিক্যাল সেবার মধ্যে ব্লাড টেস্ট সহ বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা থাকবে শিক্ষার্থীদের জন্য।এছাড়াও আইসিউয়ের আদলে একটি এসি কক্ষ স্থাপন করা হবে। গত সেপ্টেম্বরে নতুন দুইজন মেডিকেল অফিসার নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

[৪]শনিবার (৯ জানুয়ারি) সরেজমিনে দেখা যায়, ভাষা শহীদ রফিক ভবনের নিচে নতুন মেডিকেল সেন্টারের নির্ধারিত কক্ষগুলোতে বৈদ্যুতিক লাইন,বিভিন্ন সরঞ্জামাদি স্থাপন,টাইলস বসানোসহ অন্যান্য কাজসমূহ শ্রমিকরা যথাযথভাবে করছেন। এসময় ঠিকাদার কর্মকর্তাদেরকে সার্বিক নির্মাণ কাজ তদারকি করতে দেখা গেছে।

[৫] মেডিকেল সেন্টার নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে ঠিকাদার কর্মকর্তা হিমেলুর রহমান বলেন, নতুন মেডিকেল সেন্টার এবং রেজিস্ট্রার দপ্তরের জন্য নির্ধারিত কক্ষগুলোতে দ্রুত কাজ চলছে। শ্রমিকরা তাদের কাজ নিয়মিত করে যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।জানুয়ারির মধ্যেই মেডিকেল সেন্টারের যাবতীয় কাজ সম্পন্ন হবে বলে আশা করা যায়।

[৬] বৈদ্যুতিক কাজ দেখাশোনার দায়িত্বে থাকা হাবিবুর রহমান বলেন, আগামী দশদিনের মধ্যে
বৈদ্যুতিক লাইন এবং সরঞ্জামাদি স্থাপন করার যাবতীয় কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে। যদি দশদিনে যাবতীয় বৈদ্যুতিক কাজ সম্পন্ন না হয় তাহলে অতিরিক্ত দুই একদিনের মধ্যে সেটি সম্পন্ন করা হবে।

[৭] সার্বিক বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, নতুন মেডিকেল সেন্টারের কাজ চলমান রয়েছে। আমরা ইতিমধ্যেই ঠিকাদার কর্মকর্তা ও শ্রমিকদের কয়েকদফা নির্দেশনা দিয়েছি জানুয়ারির মধ্যেই নতুন মেডিকেল সেন্টারের যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য।আশা করছি দ্রুতই আধুনিক মেডিকেল সেন্টার পাবে শিক্ষার্থীরা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ