শিরোনাম
◈ আম্বানির চিড়িয়াখানা ভানতারায় গাজীপুর থেকে চুরি হওয়া দুই লেমুর আছে কি না নিশ্চিত নয় সিআইডি! ◈ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু-পেঁয়াজ, রপ্তানি সম্ভাবনা যাচাইয়ে যাবে প্রতিনিধি দল ◈ কাপ্তাই লেকের পানি উচ্চতা বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা ◈ এআই বিনিয়োগে বাড়ছে ইলেকট্রনিক পণ্যের চাহিদা, মধ্যপ্রাচ্যের সংঘাতেও চাঙা বৈশ্বিক বাণিজ্য ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের নতুন নিয়ম, চাকরি হারালে ৬০ দিনের সুযোগ বাতিলের প্রস্তাব! ◈ আমেরিকানদের ৫০০০ ডলার করে দেওয়ার ট্রাম্পের প্রতিশ্রুতি কি আতঙ্কের লক্ষণ? ◈ রাতারাতি ধনী হওয়ার লোভে একের পর এক ঝরছে প্রাণ ◈ বড় ব‌্যবধা‌নে সাবাহকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের ◈ শক্তিশালী দল নিয়ে কলকাতায় আসছে ব্রা‌জিল, স্কোয়াড ঘোষণা

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০১:২৮ রাত
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জিয়া উদ্দিন: [২] বরগুনার আমতলীতে কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি, ঢাকা আয়োজনে কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার আমতলী কৃষি রেডিওর হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

[৩] শনিবার সকাল ১০ টায় আমতলী কৃষি রেডিও ষ্টেশন ম্যানেজার মো. ঈসা ইকবালের সভাপতিত্বে ও কৃষি রেডিওর অনুষ্ঠান প্রযোজক মোঃ শামিম মৃধার সঞ্চালনায় দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ী ঢাকার প্রধান তথ্য অফিসার কৃষিবিদ অঞ্জন কুমার বড়ুয়া।

[৪] বিশেষ অতিথি ছিলেন কৃষি বিভাগের তথ্য কর্মকর্তা মো. মারুফ, তথ্য কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি অফিসার সিএস রেজাউল করিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অভিজিৎ কুমার মোদক, উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার।

[৫] বক্তব্য রাখেন কৃষি রেডিওর স্থানীয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রভাষক মো. নজরুল ইসলাম তালুকদার, প্রবীন সাংবাদিক খান মতিয়ার রহমান, আমতলী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন অর রশিদ. সাধারণ সম্পাদক মোঃ হায়াতুজ্জামান মিরাজ, আমতলী সাংবাদিক ক্লাবের সভাপতি দেওয়ান মোস্তফা কবির, সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ খোকন, বাংলাভিশন টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি মোঃ শাহাদাৎ হোসেন, এশিয়া টেলিভিশনের আমতলী প্রতিনিধি সজীব আহমেদ, কৃষি রেডিওর স্বেচ্ছাসেবক মো. মেহেদী হাসান প্রমুখ।

[৬] বক্তারা কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে উপজেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও কৃষি রেডিওর স্বেচ্ছাসেবকরা অংশগ্রহন করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ