শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০১:২৫ রাত
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেয়র নির্বাচিত হলে পতেঙ্গা সমুদ্র সৈকতকে আরো দৃষ্টিনন্দন করে গড়ে তুলবো : ডা: শাহাদাত

রিয়াজুর রহমান: [২] চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চসিক মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দর হচ্ছে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এই বন্দর চট্টগ্রামে হলেও এর আশেপাশের এলাকার যাদের ভূমি অধিগ্রহণ করে বন্দর গড়ে ওঠেছে ঐসব এলাকার মানুষ বন্দরে চাকুরী পায়না। বর্তমানে চট্টগ্রাম বন্দরে প্রায় দুই হাজার পদ খালি রয়েছে। এতে অগ্রাধিকার ভিত্তিতে চট্টগ্রামের বন্দর এলাকার মানুষকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা নিতে হবে।

[৩] ডা: শাহাদাত আরও বলেন ,পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে থাইল্যান্ডের পাতায়া বিচ আয়তনে অনেক ছোট। কিন্তু তারা সেখানে ফাইভ স্টার হোটেলসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছে। সে তুলনায় পতেঙ্গায় তেমন অবকাঠামো গড়ে ওঠেনি। আমি মেয়র নির্বাচিত হলে পতেঙ্গা সমুদ্র সৈকতকে পর্যটকদের জন্য আরো দৃষ্টিনন্দন ও আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করে গড়ে তুলবো। আমাদের এই প্রিয় চট্টগ্রামকে একটি সুন্দর, স্বাস্থ্য সম্মত পর্যটন নগরী,পরিছন্ন, আধুনিক বাণিজ্য নগরী হিসাবে প্রতিষ্টার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিব।

[৪] তিনি শনিবার (৯ জানুয়ারি) বিকালে ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে গণসংযোগকালে পথসভায় এ কথা বলেন।

[৫] পরে নেতাকর্মীদের সাথে নিয়ে লালদিয়ার চর, ১৫ নং নিজাম মার্কেট, ফুলচড়ি পাড়া, নাজিরপাড়া, চড়িহালদা, মাইজপাড়া হয়ে চৌধুরী পাড়ায় এসে পথসভায় তিনি বক্তব্য রাখেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়