শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ০৮:২৫ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারটেক্স গ্রুপের কারখানায় আগুন

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের বন্দরে পারটেক্স গ্রুপের স্টার পার্টিকেল বোর্ড কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মদনপুর ইউনিয়নের হরিপুর এলাকায় কারখানাটিতে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা অফিসের উপপরিচালক দেবাশীষ বর্ধণ এ তথ্য নিশ্চিত করেন।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ জানান, মেশিনের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পার্টিকেল বোর্ড তৈরির উপকরণ পাটকাঠি এবং মেশিনারিজ পুড়ে গেছে।

দেবাশীষ বর্ধণ জানান, আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ, বন্দর ও সোনারগাঁ ফায়ার স্টেশন থেকে ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। দমকল কর্মীদের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, শুক্রবার ছুটির দিন হলেও শ্রমিকরা উৎপাদন কাজ করছিলেন। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
সূত্র- বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়