শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০৭:১০ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামগতির চর রমিজ ইউনিয়নে টেন্ডার ছাড়াই অর্ধকোটি টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ

রিয়াজ মাহমুদ বিনু: [২] লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চৌমুহনী থেকে শিলকুপ রোডের প্রায় ২ কিলোমিটার সড়কের দুইপাশের নানা প্রজাতির অর্ধকোটি টাকার গাছ নিলাম ছাড়াই চর রমিজ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের নেতৃত্বে সংশ্লিষ্টরা কেটে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

[৩] এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিনা টেন্ডারে এই ভাবে লাখ-লাখ টাকার গাছ লুট হওয়া নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

[৪] শুক্রবার (৮ জানুয়ারী) সকালে সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার চর রমিজ ইউনিয়নের চৌমুহনী- শিলকুপ রোডের প্রায় ২ কিলোমিটার সড়কের দুপাশের সরকারী গাছ কোনো প্রকার টেন্ডার ছাড়াই গাছ ব্যবসায়ীরা কেটে নিয়ে যাচ্ছে।

[৫] বিষয়টি জানতে চাইলে এলাকাবাসী বলেন চর রমিজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের নেতৃত্বে এই গাছগুলো কাটা হচ্ছে। পরে চর রমিজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মুঠোফোনে বলেন, এই সড়কের গাছ নিলাম দেওয়া হয়নি। চর রমিজ ইউনিয়ন পরিষদ,প্রশিকা নামের একটি এনজিও ও আমরা এলাকাবাসী তিন ভাগে ভাগ করে এই গাছ গুলো বিক্রি করেছি।

[৬] সরকারি গাছ অনুমোদন ছাড়া কিভাবে কাটছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো ইউএনও স্যারের অনুমতি নিয়েই কাটা হচ্ছে। তবে ইউএনও গাছ কাটার বিষয়টি অবগত নয় বলে জানান তিনি।

[৭] এভাবে দিনে দুপুরে উজাড় করে সরকারি গাছ কাটা নিয়ে চলছে সমালোচনার ঝড়। চর রমিজ ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

[৮] রামগতি উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ আব্দুল বাছেত বলেন, এগুলো সরকারি গাছ, তবে বন বিভাগের অধীনে নয়। এর বেশি কিছু বলতে নারাজ তিনি।

[৯] রামগতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মোমিন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। বন কর্মকর্তাকে দিয়ে গাছ কাটা বন্ধ রাখতে নির্দেশ দিবেন বলে তিনি জানান। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়