শিরোনাম
◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০৩:৫৫ রাত
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এনইআইআর নামের সিস্টেমটি ১জুলাই চালু হলে বন্ধ হয়ে যাবে অবৈধ মোবাইল: বিটিআরসি

সমীরণ রায়: [২] বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ব্যবহারকারীর হাতের মোবাইল ফোনটা বৈধ না অবৈধ তা জানার জন্য সিস্টেম চালু করতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার নামের এই সিস্টেমটি আগামী ১ জুলাই চালু হবে। এরই মধ্যে আইএমইআই ডাটাবেজে ১৪ কোটি আইএমইআই নম্বর যুক্ত হয়েছে। সাত কোটি মোবাইল সেটের তথ্যও যোগ করা হয়েছে। সিস্টেমটি চালু হলে বিদ্যমান সব মোবাইল নিবন্ধিত হয়ে যাবে। এরপরে যেসব মোবাইল দেশে নিয়ম মেনে ঢুকবে না, সেগুলো সচল হবে প্রক্রিয়া মেনে।

[৩] তিনি বলেন, মোবাইল ফোনের সেবার মান খুবই খারাপ। কল ড্রপ, কথা না শোনাসহ অনেক অভিযোগ আসে। এ সংখ্যা সাড়ে পাঁচ লাখের বেশি। সবই মোবাইল ব্যবহারকারীদের অভিযোগ। শর্টকোডসহ বিভিন্ন মাধ্যমে এসব অভিযোগ আমাদের কাছে এসেছে।

[৪] অপারেটর, টেলিকম সেবার সঙ্গে জড়িতদের সতর্ক করে বিটিআরসির চেয়ারম্যান বলেন, অনিয়মকে রেগুলেট করবো আর ব্যবসাকে ফ্যাসিলিটেট করবো। বিটিআরসিতে জনবল ও কারিগরি ঘাটতি আছে। শিগগিরই এই ঘাটতি পূরণ হবে। এজন্য একটি প্রকল্প হাতে নিয়েছি।

[৫] তিনি আরও বলেন, বিটিআরসির ক্ষমতা ডটের (ডিপার্টমেন্ট অব টেলিকম) কাছে যাচ্ছে না। ডট স্পেক্ট্রাম (তরঙ্গ)-সহ অন্যান্য বিষয় সমন্বয় করবে।

[৬] বিটিআরসি চেয়ারম্যান ফাইভ-জি প্রসঙ্গে বলেন, গাইড লাইন তৈরি হচ্ছে, টেকনিক্যাল টিম কাজ করছে। ২০২৩ সালের মধ্যে দেশে ফাইভ-জির বাস্তবায়ন শেষ হবে। নির্বাচনি ইশতেহারেও তেমনটি উল্লেখ আছে।

[৭] বৃহস্পতিবার বিটিআরসির সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়