শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৯:৪৭ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে৮হাজার৬৫০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। বুধবার বিকেলে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।আটকরা হলেন,কক্সবাজার শহরের সমিতি পাড়ার আব্দুস সালামের ছেলে রুহুল আমিন রুবেল (৩১) এবং টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নুর আহম্মদের স্ত্রী রোজিনা আক্তার (৩০)।

[৩] এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া)এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন, বুধবার বিকালে কক্সবাজার-টেকনাফ সড়কের জাদিমুরা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ীরা ইয়াবার চালান ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।

[৪] এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযানে যায়।র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালিয়ে যাওয়ার সময় ১ রোহিঙ্গা নারীসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়।তিনি আরও বলেন,পরে আটকদের দেহ ও সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ৮ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়