শিরোনাম
◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের ◈ ইসরায়েলকে এবার সতর্ক করেছেন ট্রাম্প ◈ চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে ৬টিই বন্ধ!

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৯:২৬ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রেপ্তারের আগে আসামির সঙ্গে ফোনালাপ, তদন্তের নির্দেশ হাইকোর্টের

নূর মোহাম্মদ : [২] মাদক উদ্ধারের মামলায় আসামির সঙ্গে ফোনালাপের ঘটনায় দারুস সালাম থানার (বর্তমানে উত্তরা পশ্চিম থানায় কর্মরত) তৎকালীন উপ-পরিদর্শক মোহাম্মদ রায়হানুজ্জামানের বিষয়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে আগামী এক মাসের মধ্যে এই তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

[৩] নির্দেশ অনুযায়ী হাজির হয়ে ওই এসআই-এর নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পর বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের বেঞ্চ এই নির্দেশ দেন। পাশাপাশি মামলার আসামি সোহাগকে তিন মাসের জামিন দিয়েছেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়