শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০১:১৭ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলেদের টেস্ট ক্রিকেটে প্রথম নারী আম্পায়ার

ডেস্ক রিপোর্ট : গত বছর উইন্ডহকে আইসিসি ডিভিশন টু নামিবিয়া-ওমান ওয়ানডে ম্যাচে তিনি প্রথম নারী হিসেবে আম্পায়ারিং করেন। সিডনিতে বৃহস্পতিবার সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। এ ম্যাচে চতুর্থ আম্পায়ারের (রিজার্ভ) দায়িত্বে যে থাকবেন, তিনি একজন নারী। তার নাম ক্লেয়ার পোলোসাক।

ছেলেদের টেস্টে এই প্রথম কোনো নারী হিসেবে তিনি আম্পায়ারিং করতে যাচ্ছেন। যদিও এর আগে ছেলেদের ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করার রেকর্ড তিনিই করেন। গত বছর উইন্ডহকে আইসিসি ডিভিশন টু নামিবিয়া-ওমান ওয়ানডে ম্যাচে তিনি প্রথম নারী হিসেবে আম্পায়ারিং করেন।

৩২ বছর বয়সী ক্লেয়ার পোলোসাক অস্ট্রেলিয়ার আম্পায়ার।
টেস্টে আইসিসির নিয়ম অনুযায়ী, রিজার্ভ আম্পায়ার নিয়োগ করে থাকে সিরিজ আয়োজককারী ক্রিকেট বোর্ড। সিরিজ এবার অস্ট্রেলিয়ায় হওয়ায় পোলোসাককে সুযোগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আইসিসির আম্পায়ার প্যানেলে মনোনীত ব্যক্তিদের মধ্য থেকে বাছাই করে এ সিদ্ধান্ত নেয় সিএ।
সূত্র- বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়