শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৮:৫১ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আহসান হাবিব : মস্তিষ্কের ওজন কম বা বেশি হওয়ার সঙ্গে শারীরিক গড়ন ও উচ্চতার সম্পর্ক রয়েছে

আহসান হাবিব : প্রচলিত একটি ধারণা যে, পুরুষ নারীর চেয়ে বুদ্ধিমান। কারণ পুরুষের মস্তিষ্ক নারীর মস্তিস্কের চেয়ে কিছুটা ওজনে বেশি। পুরুষতন্ত্র এই ধারণাকে খুব পছন্দ করে। কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে মস্তিষ্কের ওজনের পার্থক্য কখনোই বুদ্ধির তারতম্যের কারণ নয়। মস্তিষ্কের ওজন কম বা বেশি হওয়ার সঙ্গে শারীরিক গড়ন ও উচ্চতার সম্পর্ক রয়েছে। হাতির মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে বহুগুণ বেশি, কিন্তু কোন গাধা বলবে হাতি মানুষের চেয়ে বুদ্ধিমান! বুদ্ধির পার্থক্য গড়ে দেয় সুষম বিকাশ ও অধিকার উপভোগের প্রতিবন্ধকতা। পুরুষতন্ত্র এটাই করে। ভার্জিনিয়া উল্ফ বলেছিলেন, পাখির ডানা বেঁধে রেখে তার উড়তে না পারার অক্ষমতা একটি হাস্যকর বিষয়, নারী পুরুষ সমান বুদ্ধিগুণসম্পন্ন,বাধাবন্ধনহীন বিকাশের পরিবেশ বজায় থাকলেই তার প্রমাণ মিলবে। যেখানে এই পরিবেশ তুলনামূলক বেশি, নারী সেখানে ততো অগ্রগামী। নারীবাদের কাজ, এসব মিথ্যা প্রচলিত ধারণার বিরুদ্ধে সরব হওয়া। ফেসবুক থেকে

  • সর্বশেষ