শিরোনাম
◈ কক্সবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে ৫০ ও ৫০০ মিটারের বিধিনিষেধ ◈ বিশ্বকাপের চমকে ট্রান্সফারমার্কেটে ভোজিনিয়ার দাম বাড়ল ৯০০ শতাংশ ◈ রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ সৌদির পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের নতুন শর্ত ◈ যেভাবে সিআইএ’র গোপন স্থাপনায় নিখুঁত হামলা চালাচ্ছে ইরান: রিপোর্ট ◈ রাষ্ট্রপতির পদত্যাগের খবর: থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার ◈ স্পেন ও আর্জেন্টিনার ম‌ধ্যে বিশ্বকাপ ফাইনাল পূণরায় আয়োজনের দাবি, অনলাইনে ৬২ হাজারো ভক্তের স্বাক্ষর   ◈ রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে? ◈ তিন ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার ◈ আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম 

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০১:০১ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ‘এ্যাম আই এ ওল্ফ’ অস্কার এ্যাকাডেমি এ্যাওয়ার্ড লিস্টে

রাশিদ রিয়াজ : ইরানের চলচিত্রকার আমির হোশাং মঈন পরিচালনা করেছেন ‘এ্যাম আই এ ওল্ফ’ এ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রটি। প্রতিবছর এ্যাকাডেমি এ্যাওয়ার্ডের জন্যে বাছাই করা চলচ্চিত্র জমা দিতে হয়। বিশে^র সবচেয়ে সুন্দর, উদ্ভাবনী ও স্বতন্ত্র ধারার চলচ্চিত্রগুলো এতে অন্তর্ভূক্ত হয়। ইরানের ‘এ্যাম আই এ ওল্ফ’ চলচ্চিত্রটি ইতিমধ্যে ১৫টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। আন্তর্জাতিকমানের ৩০টি চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হয়েছে। পর্তুগালে মন্সটেরা ইন্টারন্যাশনাল এ্যানিমেশন ফেস্টিভালে এটি বিশেষ ও পঞ্চম এ্যানিমেশন ম্যারাথনে প্রথম পুরস্কার পায়। ‘এ্যাম আই এ ওল্ফ’ চলচ্চিত্রটিতে কিছু শিক্ষার্থী ‘দি ওল্ফ এন্ড দি সেভেন লিটিল গোটস’ নামে একটি নাটক মঞ্চায়িত করতে দেখা যায়। এতে যে শিক্ষার্থী নেকড়ের অভিনয় করছিল সে জানত যে পরাজয় বরণ করবে। এতে তারা একাকিত্ব অনুভব করে এবং কিছুটা উত্তেজিত হয়ে ওঠে। সে খুব গুরুত্বের সঙ্গে অভিনয় করে। এতে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শেষমেষ অন্য শিক্ষার্থীরা তাকে সান্তনা দেয়। আরেক ইরানি চলচ্চিত্র ‘সং স্প্যারো’ যেটি ফারজানেহ অমিদভারনিয়া পরিচালনা করেছেন সেটিও অস্কার তালিকায় যুক্ত হয়েছে। মেহর

  • সর্বশেষ
  • জনপ্রিয়