শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম: তথ্য প্রতিমন্ত্রী

সমীরণ রায়: [২] মুরাদ হাসান আরও বলেন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের মতো মিতভাষী ও সজ্জন ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন। দেশের কল্যাণে তাঁর অবদানের জন্য ইতিহাসের পাতায় তিনি অমর-অক্ষয় হয়ে থাকবেন।

[৩] তিনি বলেন, সৈয়দ আশরাফ বাংলাদেশের রাজনীতির একটি অনন্য উদাহরণ। তিনি একজন নির্মোহ ও নির্লোভ ব্যক্তি এবং সফল ও দক্ষ সংগঠক ছিলেন। আওয়ামী লীগ যখন দুঃসময় অতিক্রম করছিল, এক-এগারোর সময় তৎকালীন সেনাসমর্থিত সরকার যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারারুদ্ধ করেছিল, তখন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছিলেন সৈয়দ আশরাফ। তাঁর সাহসী ভূমিকা, দূরদর্শী প্রজ্ঞা ও চিন্তা-চেতনা এবং কূটনৈতিক অভিজ্ঞতা সবকিছুকে কাজে লাগিয়ে শেখ হাসিনার কারামুক্তির জন্য যে দুর্বার আন্দোলনের পরিবেশ তৈরি করেছিলেন, তা এই দেশের মানুষ কোনো দিন ভুলতে পারবে না। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের প্রেক্ষাপট তৈরিতে সৈয়দ আশরাফের ভূমিকা অনস্বীকার্য ও অপরিসীম।

[৪] মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

[৫] সংগঠনের সভাপতি মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, এম এ করিম, কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের মহাসচিব হমায়ূন কবির মিজি।

  • সর্বশেষ