শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ০৯:১৮ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম কোতোয়ালী থানা ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজু চৌধুরী : [২] বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম কোতোয়ালী থানা ছাত্রলীগ।

[৩] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দেশের জন্য, দলের জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করে, সন্ধ্যায় কেক কেটে ছাত্রলীগ এর নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

[৪] এসময় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা মোঃ রাফসানুল হক জয় উপস্থিত ছিলেন, তিনি বলেন ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং দেশের সকল ক্রান্তিলগ্নে সবসময় ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে।

[৫] জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বস্ত ভ্যান গার্ড হিসেবে কাজ করে যাচ্ছে।

[৬] ২২নং এনায়েত বাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা নিহাল, ইরফান, আব্বাস, তুহিন, তন্ময়। ছাত্রলীগ নেতা আরাফাত জাহেদ অনিক বলেন , দেশের যেকোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেন, মহামারি আকার ধারণ করা করোনা কালীন সময়েও ছাত্রলীগের নেতা-কর্মী মানুষের পাশে এসে দাঁড়ায়, দুস্থ মানুষের সেবায় নিবেদিত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়