শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২১, ০৪:০২ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২১, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়েস্কারকে হারাতে রীতিমত ঘাম ছুটলো বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক : [২] শুন্যহাতে ফিরতে হতো বার্সেলোনার। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যলক্ষি সহায় থাকায় ওয়েস্কারকে হারাতে পেরেছে লিওনেল মেসিরা। যেকোনো মূল্যে যেন ঘর সামলানোর পণ করেছিল ওয়েস্কা। প্রতিপক্ষের পুরোপুরি রক্ষণাত্মক কৌশল, সঙ্গে নিজেদের সুযোগ নষ্টের মিশেলে ঘাম ছুটে গেল বার্সেলোনার। তারপরও স্বস্তি, কষ্টে হলেও বছরের শুরুটা তো জয় দিয়ে হলো!

[৩] লা লিগায় পয়েন্ট তালিকার তলানির দলটির মাঠে রোববার রাতে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে একমাত্র গোলটি করেন ফ্রেংকি ডি ইয়ং। চোট কাটিয়ে ফেরা লিওনেল মেসি সতীর্থের গোলে অবদান রাখলেন বটে, তবে অসংখ্য সুযোগ নষ্ট করে হতাশও করলেন ঢের। হতাশা উপহার দেওয়া তালিকায় আছেন উসমান দেম্বেলে ও পেদ্রিরাও। প্রথমার্ধে বার্সেলোনার ১৩ শটের চারটি ছিল লক্ষ্যে।

[৪] বিরতির আগে গোলে কোনো শট না নেওয়া ওয়েস্কা দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণে ওঠে। এ পর্বে তাদের চারটি শটের সবকটিই ছিল লক্ষ্যে। গত মঙ্গলবার এইবারের বিপক্ষে ঘরের মাঠে ড্র করা বার্সেলোনা লিগে শেষ চার ম্যাচে এই নিয়ে দ্বিতীয় জয় পেলো। আসরে তাদের জয় আটটি। সঙ্গে চার ড্রয়ে ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে তারা।

[৫] দিনের অন্য ম্যাচে আলাভেসের মাঠে ২-১ গোলে জিতে শীর্ষে ফিরেছে আতলেতিকো মাদ্রিদ। ১৫ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ৩৮। দুইয়ে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৬। দুটি ম্যাচ বেশি খেলেছে তারা। ১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল সোসিয়েদাদ। ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ভিয়ারিয়াল।- মার্কা / গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়