শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২১, ১১:৫২ দুপুর
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২১, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্লাহর কসম, ইসলাম গ্রহণ করে আমি সম্মানিত: মার্কিন সঙ্গীতশিল্পী

ডেস্ক রিপোর্ট  : সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়েছেন মার্কিন সঙ্গীতশিল্পী ও গীতিকার ডেলা মাইলস। কালেমা তাইয়েবা ও কালেমা শাহাদাত পাঠ করে তিনি ইসলাম ধর্মে প্রবেশ করেন। খবর আল-খালিজ অনলাইনের।

খবরে বলা হয়েছে, ডেলা মাইলসের অফিসিয়াল ফেসবুক ও টুইটারে কিছু ছবি পোস্ট করে। পোস্টকৃত ছবিতে দেখা যায়, ইস্তানবুলের বিখ্যাত সুলতান আহমেদ মসজিদের ভিতরে হিজাব পরে ঘোরাফেরা করছেন ডেরা।

জানা যায়, মার্কিন এই সঙ্গীতশিল্পী কয়েক বছর ধরে ইসলাম ধর্ম নিয়ে পড়াশুনা করছিলেন। এতেই তিনি ইসলাম সম্পর্কে জেনে মুগ্ধ হয়ে যান। অবশেষে খ্রিস্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন।

ডেলা বলেন, ইসলাম ভালবাসা ও সহনশীলতার ধর্ম। মুহাম্মাদ (সা.) সম্মন্ধে জ্ঞান অর্জন আমার নিকট খুবই চমৎকার ও গুরুত্বপূর্ণ বিষয়।

আল্লাহর কসম, ইসলাম গ্রহণ করে আমি সম্মানিত: মার্কিন সঙ্গীতশিল্পী। এছাড়া তিনি বলেন, আল্লাহর কসম! ইসলাম ধর্ম গ্রহণ করে আমি সম্মানিত হয়েছি।

সূত্র- নয়াদিগন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়