শিরোনাম
◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের ◈ ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদে‌শির মৃত্যু

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২১, ০১:১৯ রাত
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২১, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারী ক্রিকেট দলে ডাক পাওয়া সবাই কোভিড নেগেটিভ

নিজস্ব প্রতিবেদক: [২] অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী বিশ্বকাপের পর করোনা মহামারিতে দীর্ঘ সময় ধরে অলস সময় কেটেছে বাংলাদেশ নারী দলের। অবশেষে শেষ হচ্ছে এই দীর্ঘ বিরতি। ৪ জানুয়ারি (সোমবার) থেকে অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে জাহানারা-সালমাদের।

[৩] তার আগে দলে জায়গা পাওয়া সদস্যদের সবাইকে করোনা পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষায় একজনের শরীরেও পাওয়া যায়নি কোভিডের অস্তিত্ব। তাই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ৩ জানুয়ারি সকালে বিমানযোগে পৌঁছেছে যান অনুশীলন ক্যাম্পের ভেন্যু সিলেটে। আজ রোববার এমনটা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগ।

[৪] ৪ জানুয়ারি থেকে শুরু হয়ে এই অনুশীলন ক্যাম্প চলবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত। শুরুর দিকে ফিটনেস ক্যাম্প ও পরে স্কিল অনুশীলন রাখা হয়েছে। অনুশীলন ক্যাম্প পরিচালনায় থাকছেন নারী দলের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিফেন্স। ক্যাম্প শেষে নিজেদের মধ্যে অনুষ্ঠিত হবে পাঁচটি একদিনের ওয়ানডে ম্যাচ।

[৫] ক্যাম্পে ডাক পাওয়া ২৯ ক্রিকেটার হলেন : সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মণ্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়শা রহমান শুকতারা, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মুমতাহেনা হাসনাত, সুরাইয়া আজমিন, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইসমা তানজিম, রাবেয়া হায়দার ঝিলিক, একা মল্লিক, ফারিহা ইসলাম তৃঞ্চা, সানজিদা আক্তার মেঘলা ও সুমাইয়া আক্তার। - বিসিবি প্রেসবিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়