শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২১, ০৮:৩৯ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২১, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তুই আমার জীবনের বিস্ময়কর বহুমূল্যবান উপহার’

ডেস্ক রিপোর্ট: দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। যার রয়েছে অসংখ্য ভক্ত। তার নাটক মানেই তা একদম হিট। কারণ দর্শক মোশাররফ করিমের অভিনয় খুব পছন্দ করেন। তাকে কমেডি কিংও বলা হয়ে থাকে। তার জীবনসঙ্গী অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। ২০০৪ সালের ৭ অক্টোবর রোবেনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এরই মধ্যে ১৬টি বসন্ত একসঙ্গে পার করেছেন মোশাররফ-জুঁই।

এই দম্পতির রোবেন রায়ান করিম নামে একটি পুত্রসন্তান রয়েছে। রোববার (৩ জানুয়ারি) রায়ানের জন্মদিন। বিশেষ এই দিনে পুত্রকে শুভেচ্ছা জানাতে গিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন রোবেনা রেজা জুঁই। স্বামী-সন্তানের সঙ্গে তোলা বেশ কিছু স্থিরচিত্র পোস্ট করেছেন তিনি।

পুত্র রায়ানকে উদ্দেশ্য করে জুঁই লিখেছেন- তুই আমার জীবনের সেই বিস্ময়কর বহুমূল্যবান উপহার, যা গ্রহণ করা বা বহন করার যোগ্য হয়তো আমি না। তুই আমাকে নতুন জন্ম দিয়েছিস, আমি মেয়ে থেকে মা হয়েছি, তোর অসাধারণত্ব আমাকে ভিন্নভাবে দুনিয়াকে, সম্পর্কগুলোকে দেখতে শিখিয়েছে।

রাইয়ানের মনোজগতে প্রবেশ করার ইচ্ছা জুঁইয়ের। কিন্তু তা সম্ভব নয়। আর এ নিয়ে আফসোস তার। বিষয়টি উল্লেখ করে জুঁই লিখেছেন- আফসোস একটাই আমি তোর দুনিয়ায় যদি প্রবেশ করতে পারতাম, তোর ভাবনাগুলো যদি বুঝতে পারতাম- কত মজাই না হতো! তোর সঙ্গে আমিও এই স্বার্থপর, অকারণে দৌড়ানো দুনিয়া আর তাদের চিন্তা-ভাবনা থেকে দূরে সরে গিয়ে শান্তির নির্ভাবনার কোনো দুনিয়া বানাতাম।

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে জুঁই লিখেন- সৃষ্টিকর্তা তোকে সকল বালা, সকল কু-দৃষ্টি থেকে রক্ষা করুন। তোকে যত্নে-আদরে সকলের চোখের মধ্যমণি করে রাখুন, আমি তোর পাশে থাকি বা নাই থাকি। আমি বোধহয় তোকে ঠিকভাবে ভালোও বাসতে পারলাম না। শুভ জন্মদিন আমার বাবাটা!

অভিনয়ে নিয়মিত হওয়ার আগে শিক্ষকতা করেছেন মোশাররফ করিম। সেখানে রোবেনা রেজা জুঁইয়ের সঙ্গে তার পরিচয়। তারপর মনের লেনাদেনা। যদিও এই যুগলের প্রেম কাহিনি কারো অজানা নয়। তারপর পারিবারিক আয়োজনের মাধ্যমে কবুল বলেন তারা। ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ