শিরোনাম
◈ ভারতে শত শত মুসলিমকে গুলি করে পঙ্গু করার অভিযোগ : এপির অনুসন্ধানে ভয়াবহ তথ্য প্রকাশ ◈ বিশ্ববাজারে সোনার দাম কমেছে ৩৪ হাজার, দেশে কমল কত? ◈ চীন-ভারতের দ্বন্দ্ব এড়িয়ে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ ◈ জাপানে তারেক রহমানের চার দিনের সরকারি সফর : বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা, অর্থনৈতিক অংশীদারত্বে জোরদার ◈ প‌্যা‌রি‌সে বিক্ষোভের উত্তাপ, সোমবার রাতে পিএসজির ম্যাচ ◈ ইসলামবিদ্বেষের ছায়ায় ইউরোপ, কতটা নিরাপদ মুসলিমরা? : আল-জাজিরার বিশ্লেষণ ◈ বাস-ট্রেনে হেডফোন ছাড়া গান শুনলে ও অসৌজন্যমূলক আচরণ করলে কোন দেশে কত জরিমানা? ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ ◈ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি ◈ মাদরাসায় বলাৎকার: কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ০৯:২১ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্ষিক কর্মসম্পাদনে শীর্ষে আইসিটি মন্ত্রণালয়, সবার পেছনে গণপূর্ত

তাপসী রাবেয়া: [২] ২০১৯-২০ অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) অর্জিত নম্বর প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন জাতীয় কমিটির চূড়ান্ত করা নম্বর গত মঙ্গলবার প্রকাশ করা হয়।

[৩] ১০০-এর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ ৯৮ দশমিক ৯৭ নম্বর পেয়ে শীর্ষ অবস্থানে রয়েছে। আর সবার পেছনে রয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের প্রাপ্ত নম্বর ৬৫ দশমিক ৫৫।

[৪] ৯৩ দশমিক ১৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কৃষি মন্ত্রণালয়। ৯১ দশমিক ৯০ নম্বর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে অর্থ বিভাগ।

[৫] ২০১৯-২০ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদনের চুক্তির নম্বরের গড় ছিল ৮৪ দশমিক ০৪। এর আগের বছর (২০১৮-১৯) ৯৬ দশমিক ৪৬ শতাংশ নম্বর নিয়ে শীর্ষে ছিল বিদ্যুৎ বিভাগ। গত বছরও সবার শেষে ছিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

[৬] আগামী এক বছর মন্ত্রণালয় ও বিভাগগুলো কী কাজ করবে, সেটার একটি অঙ্গীকারনামাই হচ্ছে এপিএ বা বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর প্রতিনিধি হিসেবে সিনিয়র সচিব ও সচিবরা স্বাক্ষর করেন। মন্ত্রণালয় ও বিভাগগুলো অধীনস্থ দফতর/সংস্থাগুলোর সঙ্গে এপিএ চুক্তি করে থাকে।
সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ