শিরোনাম
◈ দল পুনর্গঠনে দেশজুড়ে তৎপর বিএনপি ◈ যেসব সরকারি চাকরিজীবী পাবেন না পে স্কেলের সুবিধা ◈ মুন্সীগঞ্জে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ◈ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০২০ ◈ মুঠোফোনের সর্বশেষ অবস্থান ধরে অপ্রতীমের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন তরুণ আটক ◈ স্ত্রী-দেড় বছরের সন্তানকে হত্যার পর প্রবাসী স্বামীর আত্মহত্যার অভিযোগ ◈ নতুন পে-স্কেলে বাড়িভাড়া-চিকিৎসা-শিক্ষা ভাতায় বড় পরিবর্তন ◈ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, যা বেরিয়ে এলো তদন্তে ◈ ৩ শিশু সন্তানকে হত্যার পর বাবারও বিষপান ◈ ছবি তুলতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২১, ০১:১৫ রাত
আপডেট : ০১ জানুয়ারী, ২০২১, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহাসড়কে ৭৫৫টি স্পিড ব্রেকার অপসারণ

মনিরুল ইসলাম : [২] দেশের মহাসড়কে বর্তমানে মোট এক হাজার ১৮৮টি স্পিড ব্রেকার রয়েছে। সংসদীয় কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে মহাসড়কের অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার (গতিরোধক) অপসারণ করছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয় এরই মধ্যে ৭৫৫টি স্পিড ব্রেকার অপসারণ করেছে।

[৩] বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে স্পিড ব্রেকার অপসারণের একটি প্রতিবেদন তুলে ধরা হয়।এই প্রতিবেদনে দেখা গেছে, সড়ক বিভাগের ১০টি জোন থেকে ৭৫৫টি স্পিড ব্রেকার অপসারণ করা হয়েছে। বর্তমানে মহাসড়তে মোট স্পিড ব্রেকার রয়েছে এক হাজার ১৮৮টি।

[৪] কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি যুক্ত হন। এছাড়া এনামুল হক, আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহউদ্দিন, সৈয়দ আবু হোসেন এবং রাবেয়া আলীম বৈঠকে অংশ নেন।

[৫] উল্লেখ্য, অক্টোবর মাসে কমিটির বৈঠকে মহাসড়ক থেকে অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার তুলে দেওয়ার সুপারিশ করা হয়।

  • সর্বশেষ