শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:১৫ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসুদা ভাট্টি : মানুষ জনমে বছর শেষ মানে আরেক বছরের অনিশ্চয়তায় প্রবেশ, সেখানে কী আছে কে জানে?

মাসুদা ভাট্টি : বছর শেষ নিয়ে কোনোকালেই উত্তেজিত হতে পারিনি, সময় চলে যাওয়ার চেয়ে ক্ষতি আর কী হতে পারে? শিশুকাল থেকে বারবার এই ক্ষতির কথা শুনতে শুনতে বছরশেষে সবাই যখন পার্টির জন্য তৈরি হতো তখন আমার মনে হতো, আহারে কতো বড় ক্ষতি হয়ে যাচ্ছে তা হয়তো বুঝতেই পারিনি সেভাবে! বিশ্বিবদ্যালয়ে বহুভাষী আর বহু সংস্কৃতির ছাত্রছাত্রীদের এই নতুন বছর উদযাপনের তোড়জোড়ে নিজেরে আমার একটু ‘খ্যাত’ই মনে হতো। লন্ডনের রাস্তায় থার্টিফার্স্ট উদযাপন এক দারুণ ব্যাপার, যারাই করেছেন তারাই নিজেদের স্মৃতিভারে সেটা জমিয়ে রেখেছেন, আড্ডায় সেটা টুক করে তুলে ধরে থাকেন প্রায়ই তারা। অথচ আমি যে ক’বার গেছি সে কবারই আমার বছর শুরুটা হয়েছে হয় ঠান্ডা শর্দি দিয়ে নয় ভাঙা বোতলের কাঁচে পা রক্তাক্ত করে! তবু মানুষের আনন্দ দেখে আমি উদ্বেলিত হই, বছরকার গ্লানি মানুষ ভুলে যেতে চায় শেষ দিনের উদযাপনে নতুনকে আবাহনে।

এবারও এই ঘোর অণুজীব-আক্রমণকালেও মানুষের নতুন বছরকে স্বাগত জানানোর তোড়জোড় দেখে মনে হয়, জীবনতো আসলে এমনই, কোথাও বা কোনোকিছুই তাকে থামাতে পারবে না কোনোদিন। মৃত্যুর মতন অমোঘ নিয়তিও জীবনকে দমাতে পারে না, তো করোনাতো কোন্ ছার! আর মাত্র একদিন, পাঁচ বছরের শিশুও বলে, মামণি আমরা বছরের শেষ দিনে কিছুই করবো না, ঠিক আছে? অত ছোট বাচ্চাকেতো আর বলা যায় না, তাই এখানেই বলি, কী করি আমরা? কিছুই কি করি? করে কী হয়? কী করে কী হয়? উফ আবার বছরশেষের মনখারাপ করা দর্শন হচ্ছে! মানুষ জনমে বছর শেষ মানে আরেক বছরের অনিশ্চয়তায় প্রবেশ, সেখানে কী আছে কে জানে? এ যেন সেই সুখ যার কেউ দ্যাখা পায়নি... আমি যে সেই দিকে তাকিয়ে যাই দূরে হারিয়ে!

  • সর্বশেষ