শিরোনাম
◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২ ◈ আরামদায়ক ট্রেনভ্রমণে ছিনতাই-ডাকাতির আতঙ্ক ◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৭.৪ ডিগ্রি

ডেস্ক রিপোর্ট: তীব্র শীত এখন চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। দেশের শীতল স্থান হিসেবে পরিচিত এই শহরে জেঁকে বসেছে শীত।

কনকনে শীতের আমেজে কিছুটা ব্যাহত হয়ে পড়েছে শহর ও শহরতলীর জীবনযাত্রা।

বুধবার (৩০ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী হুমায়ুন কবির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গল ও চুয়াডাঙ্গায়, ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানা গেছে, গত ২০ ডিসেম্বরও শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

শীত মৌসুমে শ্রীমঙ্গল উপজেলার চা বাগানগুলোতে শীতের তীব্রতা তুলনামূলক বেশি। এমন হিমশীতল তীব্রতায় বিপাকে পড়েছেন অপেক্ষাকৃত নিম্ন মধ্যবিত্ত ও ছিন্নমূল মানুষ। চাদরসহ গরম কাপড় গায়ে জড়িয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা করে চলেছেন তারা। তবে সূর্যের তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে শীত অপেক্ষাকৃত কম অনুভূত হচ্ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী মো. জাহেদুল ইসলাম মাসুম বলেন, এখন থেকে ক্রমান্বয়ে হ্রাস পেতে শুরু করবে তাপমাত্রা। অল্প কয়েকদিনের মাঝেই চলমান তাপমাত্রা আরো কমবে। শ্রীমঙ্গলে বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে।বাংলানিউজ

  • সর্বশেষ