শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২০, ০৫:১১ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২০, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমুদ্র সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মহসীন কবির:[২] বুধবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রামের নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান ২০১৮ আলফা এবং ডিইও ২০২০ ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। ডিবিসি ও সময় টিভি

[৩] তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি বাহিনীর দক্ষতা বৃদ্ধি করেছে সরকার। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে যা যা দরকার আওয়ামী লীগ সরকার তা করেছে।

[৪] তিনি বলেন, অতীতের কোন সরকা সমুদ্র সম্পদ রক্ষায় তেমন কোন উদ্যোগ নেয় নি। দেশে গৃহহীন প্রতিটি মানুষের ঠিকানা হবে, এটিই মুজিববর্ষের সবচেয়ে বড় উদ্যোগ।

[৫] তিনি বলেন, বাংলাদেশ নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে। নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধ জাহাজ নির্মাণ করা হবে সে লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে বঙ্গবন্ধুর জন্মশতবার্সিকীর আয়োজন সীমিত করা হয়েছে। ২০২১ স্বাধীনতার সুবর্ণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে যেখানে জনসমাগম হবে না

  • সর্বশেষ
  • জনপ্রিয়