শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২০, ০৩:৪৭ রাত
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২০, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোটাধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: গণফোরাম

সমীরণ রায়: [২] গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া এক বিবৃতিতে আরও বলেন, ৩০ ডিসেম্বর কালো দিবস। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ছিল। তৎকালীন ক্ষমতাসীন সরকার পুলিশ, প্রশাসন ও দলীয় কর্মীদের সহায়তায় আগের রাতেই ভোট ব্যালট বাক্সে ভরে রাখে। ভোটের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক ও প্রহসনমূলক অধ্যায় সৃষ্টি করে।

[৩] তারা বলেন, এই সরকারের আমলে ভোটাররা ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে। গণতন্ত্রকে প্রায় ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার।

[৪] মঙ্গলবার এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়