শিরোনাম
◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ১১:৩৪ দুপুর
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেনাবাহিনীর আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঢাকায় শেখ মুজিব আন্তর্জাতিক ম্যারাথন

রাহুল রাজ : [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এবং আগামী ১০ জানুয়ারি তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার আয়োজনে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

[৩] এর আগে বাংলাদেশে অনেক ম্যারাথন অনুষ্ঠিত হলেও এই প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক মানের ম্যারাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশি-বিদেশি খ্যাতনামা দৌড়বিদ (১৮ বৎসরের উর্ধ্বে) এই ম্যারাথনে অংশগ্রহণ করবেন। নারী ও পুরুষ দুইবিভাগে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

[৪] ম্যারাথনটি আগামী ১০ জানুয়ারি সকাল ৬টা ৩০মিনিটে আর্মি স্টেডিয়াম হতে আরম্ভ হয়ে হাতিরঝিল এলাকায় শেষ হবে। ম্যারাথনটি ৩টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। ফুল ম্যারাথন-৪২.১৯৫ কি : মি: যেখানে দেশি ও বিদেশি ১০০ জন দৌড়বিদ (শুধুমাত্র ম্যারাথনে অংশগ্রহণ ও সমাপ্ত করার অভিজ্ঞতাসম্পন্ন প্রতিযোগী) অংশগ্রহণ করবেন। হাফ ম্যারাথন-২১.০৯৭ কি : মি:, এই ম্যারাথনে ১০০ জন বাংলাদেশী দৌড়বিদ যারা শুধুমাত্র পূর্বে ম্যরাথনে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তারা অংশগ্রহণ করবেন।

[৫] এছাড়াও, ডিজিটাল ম্যারাথনে ‘মুজিববর্ষে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ম্যারাথন’ স্লোগানকে মাথায় রেখে মোবাইল অ্যাপের এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে বাংলাদেশসহ পৃথিবীর যে কোনো স্থান থেকে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করতে পারবেন। দৌড়বিদরা ১০ জানুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে বয়স ভিত্তিক নিজস্ব সময়ে সুবিধাজনক স্থানে দৌড় সম্পন্ন করবেন। ডিজিটাল ম্যারাথনে ৫ কি. মি., ১০ কি. মি., হাফ ও ফুল ম্যারাথন অনুষ্ঠিত হবে। ফুল ম্যারাথন টেলিভিশনে দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করা হবে।

[৬] সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সার্বিক দিক নির্দেশনায় ও উৎসাহে বাংলাদেশ সেনাবাহিনী মূল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে। একই সাথে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে স্পোর্টস ভিশন লিমিটেড ও ট্রাস্ট ইনোভেশন লিমিটেড ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’ আয়োজনের সাথে সম্পৃক্ত রয়েছে। - সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়