শিরোনাম
◈ ভারতের রাজনীতিতে ককরোচ (তেলা‌পোকা) জনতা পার্টি' কেন আলোচনায়? ◈ সা‌কিব আল হাসান সরাসরি সাইনিংয়ে জাফনা কিং‌সের হয়ে লঙ্কা প্রিমিয়ার লি‌গে খেলতে পারেন  ◈ ঈদের আগে স্বর্ণের দাম কমাল বাজুস ◈ ২৮ জুন একমাত্র টেস্ট, বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা করলো জিম্বাবুয়ে ◈ পাচার হওয়া অর্থ ফেরাতে আবারও ‘সাধারণ ক্ষমা’ সুবিধা আনছে সরকার ◈ আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন খাল পুনঃখনন ও নজরুল জন্মজয়ন্তী ◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ১১:০৫ দুপুর
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত আমাদের চাপে রেখেছে, বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন

স্পোর্টন ডেস্ক : অবিস্মরণীয় প্রত্যাবর্তনের গল্প লিখে মেলবোর্ন টেস্টে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে ভারত। অ্যাডিলেইড টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে বিব্রতকর রেকর্ড গড়ার পর তারা ম্যাচটি হেরেছিল ৮ উইকেটের ব্যবধানে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় টেস্টটি জিতল একই ব্যবধানে। তাও কি না মাত্র সাড়ে তিনদিনের মধ্যেই।

যার ফলে চার ম্যাচ সিরিজে এখন নেমে এসেছে ১-১ সমতা। শেষ দুই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে বোর্ডার-গাভাস্কার ট্রফির ভাগ্য। মেলবোর্নে হারের পর পূর্ণ কৃতিত্ব ভারতকেই দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। যদিও একের পর এক ক্যাচ ছেড়ে ও দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলার দায় অনেকটাই বর্তাবে অসি খেলোয়াড়দের ওপর।

ম্যাচ শেষে পেইন বলেছেন, ‘অনেক হতাশ। আমরা খুবই নিম্নমানের ক্রিকেট খেলেছি, অনেক ভুল করেছি। ম্যাচের বেশিরভাগ সময়ই আমরা পিছিয়ে ছিলাম। তবে কৃতিত্ব অবশ্যই ভারতের। তারা আমাদের ভুল করতে বাধ্য করেছে; ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই। আর যখন এমন ভালো দলের বিপক্ষে আপনি ভুল করেন, তখন এর মাশুলও দিতে হয়।’

চলতি সিরিজের দুই ম্যাচে এখনও পর্যন্ত তিন ইনিংসে পুরোটা ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু কোনো সেঞ্চুরির দেখা পায়নি তারা। দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে এসে করতে পেরেছে দলীয় ২০০ রান। আগের দুই ইনিংসে তাদের সংগ্রহ ছিল যথাক্রমে ১৯১ ও ১৯৫ রান। মেলবোর্ন টেস্টের দুই ইনিংসে কোনো ফিফটির দেখাও পাননি অসি ব্যাটসম্যানরা।

তৃতীয় ম্যাচের আগে ব্যাটিংয়ের এ দিকটি নিয়ে কাজ করার কথা বলেছেন অধিনায়ক পেইন। তার ভাষ্য, ভারত আমাদের চাপে রেখেছে, এটার কৃতিত্ব অবশ্যই তাদের। আমাদের ব্যাটিংয়ে বেশ কিছু জায়গা রয়েছে উন্নতির, এগুলো শিগগিরই ঠিক করতে হবে।

তবে অভিষিক্ত ক্যামেরন গ্রিনের ব্যাটিংয়ে সন্তোষ প্রকাশ করেছেন পেইন। চাপের মুখে দ্বিতীয় ইনিংসে ৪৫ রান করেছেন গ্রিন। তার ব্যাটিং সম্পর্কে পেইনের মূল্যায়ন, আমরা গ্রিনের টেম্পারমেন্ট দেখতে পেয়েছি। সে যত ম্যাচ খেলবে, আরও বেশি ভালো করবে। এটা আমাদের জন্য ইতিবাচক দিক। -ক্রিকইনফো/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়