শিরোনাম
◈ বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়ায় নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল অবকাঠামো লক্ষ্যবস্তু, বিশ্ব অর্থনীতিতে শঙ্কা ◈ অর্থ সংকট থাকলে সরকার বন্ড দিতে পারে: বিআইপিপিএ ◈ সরবরাহ সংকট কাটেনি, তেল নেই অনেক পাম্পেই ◈ যুদ্ধের ছায়া প্রবাসজীবনে, দেশে উদ্বেগে পরিবার ◈ বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ ◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৪ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সূবর্ণচরে নৃশংস হত্যার পাঁচ মাসেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামী

মাহবুবুর রহমান: [২] নোয়াখালী সূবর্ণচরে আমেনা বেগমকে (৫৫) নৃশংসভাবে হত্যার পাঁচ মাসেও গ্রেপ্তার হয়নি মূল আসামী। প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ।

[৩] মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরের সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ভূইয়ারহাট বাজারে আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

[৪] জানা যায়, গত জুন মাসে জমিতে হাঁস পড়াকে কেন্দ্র করে নৃশংসভাবে আলমগীরের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে আমেনা বেগমকে।

[৫] এ ঘটনায় নিহতের ছেলে শেখ ফরিদ জানান, মামলার ৫ মাস পার হলেও এখন পর্যন্ত মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার হয়নি অন্য আসামীরা। তারা নানাভাবে আমাদেরকে হুমকি দিয়ে আসছে। এতে আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি প্রশাসনের কাছে আমারা জোর দাবী আসামীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।

[৬] এ বিষয়ে সুবর্ণচর থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানান, আমরা ইতোমধ্যে কয়েক জন আসামীকে আটক করেছি এবং এই মামলার প্রধান আসামীসহ অন্য আসামীদের আটকের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়