শিরোনাম
◈ বিশ্ব কি বড় ধরনের শেয়ারবাজার ধস ও অর্থনৈতিক মন্দার পথে? ◈ কাউকে টার্গেট করে নয়, তথ্যের ভিত্তিতেই ৪ বারে অভিযান: কাস্টমস গোয়েন্দা ◈ ৭ গোলের ঝড়ে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড ◈ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবিকে এআই বলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: প্রেস উইং ◈ বেসরকারি ব্যাংকের ৭ কোটি টাকা নিয়ে ক্যাশ ইনচার্জ লাপাত্তা, আটক ২ কর্মকর্তা ◈ বঙ্গোপসাগরে ৩ লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, আসছে ঘূর্ণিঝড় ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩০ ডিসেম্বর ‘গণতন্ত্রের বিজয়’ দিবস পালন করবে আওয়ামী লীগ

বাশার নূরু: [২] একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বার্ষিকীতে ৩০ ডিসেম্বর বুধবার ঢাকাসহ সারাদেশে ‘গণতন্ত্রের বিজয়’ দিবস পালন করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

[৩] সোমবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে জানানো হয়, ৩০ ডিসেম্বর বিকাল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে রাজধানীর প্রতিটি থানা-ওয়ার্ড ও ইউনিটগুলোর ক্লাব-অফিসে থাকবে লাল-সবুজে ‘নৌকা’র আলোকসজ্জা। দিনটি পালনে এরইমধ্যে বিশেষ বর্ধিতসভা ও দলীয় কার্যালয়গুলোতে মতবিনিময় করা হয়েছে। তবে সবকিছুই করা হবে স্বাস্থ্যবিধি মেনে।

[৪] আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হবে।

[৫] দলীয় সূত্রে জানা গেছে, ৩০ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে 'গণতন্ত্রের বিজয়' দিবস পালন করার জন্য রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও পাড়া-মহল্লার নেতাকর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও দলের কেন্দ্রীয় নেতারা।

[৬] আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামী ৩০ ডিসেম্বর স্বাস্থ্যবিধি মেনে দলের নেতাকর্মীদের গণতন্ত্রের বিজয় দিবস যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ