শিরোনাম
◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবাসীদের মরদেহ বিনামূল্যে বিমানে বহনের পক্ষে সংসদীয় কমিটির সভাপতি

মনিরুল ইসলাম : [২] জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ এ মত দিয়েছেন। তিনি বলেন, সংসদীয় কমিটির পক্ষ থেকে এ বিষয়ে সর্বাত্মক চেষ্টা করা হবে ।

[৩] রোববার রাতে চট্টগ্রাম নগরীতে নিজ বাসভবনে প্রবাসী বাংলাদেশীদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ অবস্থানের কথা জানিয়েছেন।

[৪] অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ওমানপ্রবাসী মোহাম্মদ ইয়াছিন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে বৈঠক করেন।

[৫] জানা যায়, বৈঠকে প্রতিনিধি দলের নেতারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে প্রবাসীর মরদেহ বিনামূল্যে বহন সুবিধা পুনরায় চালু, ওয়েজ আর্নাস বন্ডের বিনিয়োগের উর্ধ্বসীমা এক কোটি টাকা নির্ধারণের সিদ্ধান্ত পুনঃবিবেচনা, ওমান ও লেবাননে সাধারণ ক্ষমার আওতায় নিবন্ধিত অবৈধ হয়ে যাওয়া প্রবাসীদের দেশে ফিরতে স্বল্পমূল্যে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা এবং করোনাকালে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

[৬] বৈঠকে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, প্রবাসীদের বিদ্যমান সমস্যা সমাধানের বিষয়ে আলোচনার জন্য খুব দ্রুত সংসদীয় কমিটির বৈঠক ডাকা হবে।

[৭] বৈঠকে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সহসভাপতি আমিরাতপ্রবাসী সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক ওমানপ্রবাসী আশরাফুর রহমান, দফতর সম্পাদক দুবাইপ্রবাসী জসীম উদ্দিন এবং সদস্য ওমানপ্রবাসী তৌহিদুল আলম ছিলেন। এছাড়া কাতারের বাংলাদেশ কমিউনিটির (বিসিকিউ) সম্পাদকমণ্ডলীর সদস্য নুর মোহাম্মদ, চট্টগ্রাম সমিতির ওমানের অর্থ সম্পাদক নাসির মাহমুদ, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জরুল আলম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়