শিরোনাম
◈ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার ◈ মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ◈ ইরানের সঙ্গে চুক্তি হলে স্বাক্ষরের জন্য পাকিস্তান যেতে পারেন ট্রাম্প ◈ হজযাত্রীদের প্রথম ফ্লাইট আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ উত্তরাঞ্চলে শিল্পায়ন বাড়াতে রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেডের পরিকল্পনা বেপজার ◈ ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে আরও কমল তেলের দাম ◈ বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব চুক্তির পথে বড় অগ্রগতি, ২০ এপ্রিল ব্রাসেলসে ফ্রেমওয়ার্ক সই ◈ তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, অনলাইনে লিটার ৩০০ টাকায় কালোবাজারি জোরদার! ◈ সরকারের নতুন পরিকল্পনা: সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে ১০ হাজার মেগাওয়াটে ◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের ইলিনয়েসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

সুইটি আক্তার: [২] শনিবার রাজ্যটির রকফোর্ড এলাকায় ঘটনাটি ঘটেছে। সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ আটক করে । সিএনএন

[৩] সংবাদ বিজ্ঞপ্তিতে শহরটির পুলিশ প্রধান ড্যানিয়েল ও’শিয়া জানান, সন্ধ্যা ৬টা ৫৫মিনিটে পুলিশের কাছে একটি ফোন আসে যাতে বলা হয় ডন কার্টার লেনে একাধিক ব্যক্তিকে গুলি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরও হামলাকারী ঘটনাস্থলের পাশের এক ভবনে ছিলো। পুলিশ গিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।

[৪] ও’শিয়া আরও জানান, কর্তব্যরত পুলিশ অফিসার ঘটনাস্থল থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার করে এবং গুলিবিদ্ধ ৩ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পুলিশ মনে করছে এটি একটি আকস্মিক হামলা।

[৫] রকফোর্ডের মেয়র টম ম্যাকনামারা তার ফেসবুকে এক বিবৃতিতে জানান, ডন কার্টার লেনের আজ সন্ধ্যার ঘটনায় আমি একই সাথে শোকাহত ও রাগান্বিত। নিহতদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং আশা করছি খুব দ্রুত আহতরা সুস্থ হয়ে উঠবে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়