শিরোনাম
◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন তুরস্কের ◈ জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ◈ সংসদে উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতি ইস্যুতে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি ◈ ঈদে নিরাপত্তায় পুলিশের পরামর্শ ◈ ওয়াকআউটের অধিকার তাদের আছে, তবে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের কা‌ছে পাকিস্তানের পরাজ‌য়ে ক্ষে‌পে‌ছেন বা‌সিত আ‌লি, বল‌লেন গেম প্ল্যানকারীকে গুলি করা উচিত ◈ মির্জা আব্বাসসহ ৫ জন সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত ◈ সংসদে সাউন্ড সিস্টেমে বিপর্যয়, অধিবেশন ২০ মিনিট বিরতি ◈ সংসদ যেন কোনো ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়: ডাঃ শফিকুর ◈ রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখায় গৃহ নির্মাণ কাজ অগ্রগতি পরিদর্শন করলেন পরিবেশ ও বন মন্ত্রী শাহাব উদ্দিন

স্বপন দেব: [২] মুজিববর্ষে "বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না" এ স্লোগানের সফল বাস্তবায়নে জেলার ৭টি উপজেলায় গৃহনির্মাণ কাজ চলমান রয়েছে।

[৩] এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার সকল ভূমিহীন ও গৃহহীন পরিবার পূনর্বাসনের নিমিত্ত গৃহনির্মাণ কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে চলছে।

[৪] গৃহ নির্মাণ কাজ এবং নবনির্মিত গৃহ সরেজমিনে পরিদর্শন করতে রোববার (২৭ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি এবং জেলা প্রশাসক, মৌলভীবাজার নাহিদ আহসান বড়লেখা উপজেলায় গৃহ নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

[৫] এ সময় মন্ত্রী এবং জেলা প্রশাসক গৃহনির্মাণের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সকল গৃহের নির্মাণ কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়