শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৪:১৬ সকাল
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগের সংঘর্ষ থামাতে গিয়ে কুড়ালের কোপে ওসি আহত

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ঠেকাতে গিয়ে আহত হয়েছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন। শনিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে গৌরীপুর উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সময় ডিবিসি টিভি

এ বিষয়ে গৌরীপুর থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, রাত ৯টার দিকে গৌরীপুর মধ্য বাজারে পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত শফিকুল ইসলাম হবির সমর্থকরা আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাদিকুর রহমানের সমর্থকরা মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শফিকুল ইসলাম হবির সমর্থকদের ওপর হামলার পরিকল্পনা করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষকেই ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিনের ডান হাতে চাইনিজ কুড়ালের কোপ লাগে। পরে আহত অবস্থায় তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কামাল হোসেন বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তবে যে কুড়ালের কোপ লেগেছিল সেটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়