শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিগ ব্যাশে সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড গড়ল ফিঞ্চের রেনেগেডেস

স্পোর্টস ডেস্ক: [২] বিগ ব্যাশের লিগের চলতি আসরের ১৪তম ম্যাচ মুখোমুখি হয়েছিল মেলবোর্ন রেনেগেডেস ও সিডনি থান্ডার। আর এই ম্যাচে মাত্র ৮০ রানে গুটিয়ে গিয়ে লজ্জার রেকর্ড গড়ে ফিঞ্চের রেনেগেডেস।

[৩] আজ ২৬ ডিসেম্বর টস হেরে আগে ব্যাট করে ২০৯ রানের পাহাড় সমান রান তুলে ফারগুসনের নেতৃত্বাধীন থান্ডার। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন ওলিভার ড্যাভিস। এছাড়া হেলস ৩৫, খাজা ৩৪ ও ফারগুসন করেন ৩১ রান।

[৪] আর জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১২.২ ওভার খেলতেই ৮০ রানে গুটিয়ে যায় রেনেগেডেস। যা চলতি আসরে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন রান। আর বিগ ব্যাশে ইতিহাসের নবম তম সর্বনিম্ন রান। এর আগে এই আসরে ৬০ রানে অলআউট হওয়ার লজ্জাজনক রেকর্ডও গড়েছে দলটি।

[৫] আর এমন বিপর্যয়ের মুখে দলের দুই অঙ্কের দেখা পেয়েছেন দুই ব্যাটসম্যান। অধিনায়ক ফিঞ্চ করেন ২০ রান এবং রুশো করেন ১৭। ফলে ১২৯ রানের বড় ব্যবধানে হারে রেনেগেডেস। আর এটি তাদের তৃতীয় হার। ১ জয় নিয়ে তারা অবস্থান করছেন পয়েন্ট টেবিলের ছয় নম্বরে। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়