শিরোনাম
◈ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার ◈ মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ◈ ইরানের সঙ্গে চুক্তি হলে স্বাক্ষরের জন্য পাকিস্তান যেতে পারেন ট্রাম্প ◈ হজযাত্রীদের প্রথম ফ্লাইট আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ উত্তরাঞ্চলে শিল্পায়ন বাড়াতে রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেডের পরিকল্পনা বেপজার ◈ ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে আরও কমল তেলের দাম ◈ বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব চুক্তির পথে বড় অগ্রগতি, ২০ এপ্রিল ব্রাসেলসে ফ্রেমওয়ার্ক সই ◈ তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, অনলাইনে লিটার ৩০০ টাকায় কালোবাজারি জোরদার! ◈ সরকারের নতুন পরিকল্পনা: সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে ১০ হাজার মেগাওয়াটে ◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নৌ দুর্ঘটনায় উগান্ডায় ২৬ জনের মর্মান্তিক মৃত্যু

জেরিন আহমেদ: [২] উগান্ডা ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র সীমান্তের লেক আলবার্টে নৌকাডুবিতে ২৬ জনের প্রাণহানি ঘটেছে। ঝোড়ো বাতাসের কারণে নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আফ্রিকার সপ্তম বৃহৎ এই লেকে প্রায়ই দুর্ঘটনায় মানুষের মৃত্যুর খবর জানা যায়। ২০১৪ সালে ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে একটি লঞ্চডুবে গেলে আড়াইশর বেশি শরণার্থীর মৃত্যু হয়।

[৩] উগান্ডার এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছিল নৌকাটি। যাত্রাপথে ঝোড়ো বাতাসের কবলে পড়ে এটি ডুবে যায়। তবে নৌকাটিতে উগান্ডা ও কঙ্গো উভয় দেশের মানুষ ছিলেন বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন। এবিসি নিউজ

[৪] হঠাৎ বাতাসের গতিবেগ পরিবর্তন ও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় লেক আলবার্টে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপিকে জানান উগান্ডার নৌবাহিনীর কর্মকর্তা স্যামুয়েল ওনিয়াঙ্গো।

[৫] বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, করোনাভাইরাসের কারণে উগান্ডা ও কঙ্গো সীমান্তে কড়াকড়ি থাকায় অবৈধভাবে লেক আলবার্টের নৌপথ ধরে অনেকেই যাতায়াত করেন। এই নৌকাডুবির ঘটনায়ও বেশ কয়েকজন কঙ্গো থেকে উগান্ডা ফিরছিলেন। সময়টিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়