শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৮:১১ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আগ্রাসনে ইয়েমেনের ৩,৮০০ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী তাহা মোতাওয়াক্কেল জানিয়েছেন, সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বর আগ্রাসনে এ পর্যন্ত ইয়েমেনের ৩,৮০০ শিশু নিহত হয়েছে। এছাড়া, সৌদি আগ্রাসনের কারণে চার লাখের বেশি শিশু মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে যাদের জরুরিভিত্তিতে বিশেষ যত্ন নেয়া প্রয়োজন।

গত বৃহস্পতিবার রাজধানী সানায় বার্ষিক স্বাস্থ্য সম্মেলনে ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ইয়েমেনের যেসব মানুষ সৌদি জোটের আগ্রাসন ও অবরোধের অসহায় শিকার তাদের মধ্যে শিশুরা সবার শীর্ষে রয়েছে। এরমমধ্যে অর্ধেকের বেশি অপুষ্টিতে ভুগছে এবং সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের শিশু হাসপাতালগুলোতেও হামলা চালাতে লজ্জাবোধ করছে না বলে তিনি মন্তব্য করেন।

সম্মেলনে তাহা মোতাওয়াক্কেল ২০১৮ সালের আগস্ট মাসে উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশে একটি স্কুলবাসে সৌদি আরবের বিমান হামলার কথা তুলে ধরে বলেন, এ ঘটনার মাধ্যমে পরিষ্কার হয় যে, সৌদি জোট শিশুদের বিরুদ্ধে যুদ্ধ করছে।
-পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়