শিরোনাম
◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতিহাসে প্রথমবার এতো বড় লজ্জার সামনে ভারত

স্পোর্টস ডেস্ক: [২] অ্যাডিলেডে প্রথম ম্যাচে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন স্কোর ৩৬ রানে গুটিয়ে গিয়ে লজ্জাজনকভাবে হেরেছে ভারত। কিন্তু এক ক্ষত সারতে না সারতেই এবার বক্সিং ডে টেস্ট খেলতে নামার আগে আরেকটি বড় লজ্জার মুখে ক্রিকেট বিশ্বের এই পরাশক্তি।

[৩] অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে হার না এড়াতে পারলে নিজেদের ৮৮ বছরের টেস্ট ইতিহাসে আরেকটি বিরল লজ্জার রেকর্ড গড়বে ভারত। কমপক্ষে তিন টেস্ট খেলেছে, এমন বছরে কখনও সবগুলো ম্যাচ হারেনি ভারত। বক্সিং ডে টেস্টে ভাগ্যে হার জুটলে তাই রেকর্ড বইয়ে লজ্জার আরেকটি পাতা যোগ হবে তাদের

[৪] এ বছর একটি টেস্টও জিততে পারেনি ভারত। যদি তারা মেলবোর্নেও হারে তাহলে এক শতাব্দীর মধ্যে সবচেয়ে লজ্জাজনক পরিস্থিতির শিকার হবে আজিঙ্কা রাহানের দল। টেস্ট ইতিহাসে এমন ঘটনা ঘটবে ১৯তম বার, যেখানে এক বছরে অন্তত তিন টেস্ট খেলে সবগুলো হেরেছে কোনও দল।

[৫] তবে ভারত অবশ্য এই রেকর্ডে প্রথম দল হবে না। পাঁচ বার বছরে তিনটি বা তার বেশি টেস্ট ম্যাচ খেলে সবগুলোই হেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের ভাগ্যে কোন জয় বা ড্র জোটেনি তিন বছর। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ এই রেকর্ড করেছে একবার।

[৬] বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারে ভারত। এরপর অ্যাডেলেইডে গোলাপি বলের ইতিহাস।

[৭] বক্সিং ডে টেস্ট হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও ভারতের শততম মুখোমুখি লড়াই। এখন পর্যন্ত ৯৯ টেস্ট খেলে ৪৩টি জিতেছে অজিরা। নিশ্চিতভাবে এই ম্যাচে ফেভারিট স্বাগতিকরা। কারণ এমসিজিতে ১৩ ম্যাচ খেলে তিনটি টেস্ট হেরেছে ভারত। অবশ্য শেষ স্মৃতি তাদের জন্য সুখের। ২০১৮ সালে এই মাঠে তারা অস্ট্রেলিয়াকে ১৩৭ রানে হারায়। - ক্রিকইনফো

 

  • সর্বশেষ