শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৫:০৮ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরও ২ বছর ডিজি হেলথ থাকছেন অধ্যাপক ডা. খুরশীদ

তাপসী রাবেয়া: [২] অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে আরও দুই বছরের জন্য স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিয়েছে সরকার। গত ২৩ জুলাই পরবর্তী আদেশের আগ পর্যন্ত ডা. খুরশীদকে ডিজি হেলথ পদে নিয়োগ দিয়েছিল সরকার। এবার দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাকে।

[৩] বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান হয়েছে।

[৪] প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে তার অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ৩১ ডিসেম্বর ২০২০ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

[৫] রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়