শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৪:১৩ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন দেবে না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক: [২] আগামী বছর মার্চে নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। এই সিরিজ নিয়ে বাংলাদেশের সাংবাদিকদের বড় দুঃসংবাদ দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। কেননা এই সিরিজ কাভার করার সুযোগ পাবে না বাংলাদেশের সাংবাদিকেরা।

[৩] করোনাভাইরাসের কারণে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) এই সিরিজে কোনো বিদেশি সাংবাদিককে অ্যাক্রেডিটেশন দেবে না। বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

[৪] অর্থাৎ বাংলাদেশের কোনো মিডিয়া মার্চের এই সিরিজটি কাভার করার জন্য নিউজিল্যান্ড যেতে পারবেন না।

[৫] সূচি অনুযায়ী ওয়ানডে দিয়ে শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ। ডানেডিনে ১৩ মার্চ প্রথম ওয়ানডে খেলবে দুই দল। ওয়ানডে সিরিজের পরের দুই ম্যাচ যথাক্রমে ১৭ ও ২০ মার্চ। দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে, তৃতীয়টি ওয়েলিংটনে।

[৬] টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৩ মার্চ, নেপিয়ারে। ২৬ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি হবে অকল্যান্ডে। ২৮ মার্চ শেষ টি-টোয়েন্টি হবে হ্যামিল্টনে। - বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়