শিরোনাম
◈ বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১১ ◈ বৈদেশিক ঋণে উল্টো চিত্র, যত আসছে তার আড়াই গুণই যাচ্ছে: ইআরডি ◈ সেই ‘সবুজ মাংস’ রহস্যের অবসান, ল্যাব রিপোর্টে মিলল সম্ভাব্য কারণ ◈ ফ্যামিলি কার্ডে কড়াকড়ি, ৮ ধরনের পরিবার পাবে না সুবিধা ◈ মক্কা প্যাক্টে বাংলাদেশকে নিতে সৌদি-তুরস্ক ইতিবাচক: হুমায়ুন কবির ◈ ছিনতাইকারীর টানে রিকশা থেকে ছিটকে শিক্ষিকার মৃত্যু, হৃদয়বিদারক বর্ণনা স্বামীর ◈ সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা শুরু ◈ ‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে’ (ভিডিও) ◈ এনবিআরে বড় রদবদল, একযোগে ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি ◈ দিল্লিতে আওয়ামী লীগ নেতাকে নিয়ে অনুষ্ঠানের পরিকল্পনা, বাধা দিল পুলিশ

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উৎসবের আলোয় নিজেদের রাঙিয়ে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের আদিবাসিরা: সঞ্জিব দ্রুং

শাহীন খন্দকার: [২] বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন। দিনটি গারো আদিবাসি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। তিনি আরও জানিয়েছেন, সারা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়ের ন্যয় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উপলক্ষে নতুন সাজে মেতে উঠছে আদিবাসী সম্প্রদায়।

[৩] এই দিনটিকে সামনে রেখে আদিবাসি পল্লীর গীর্জাগুলো নতুন সাঝেঁ সেজেছে বলে জানিয়েছেন, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। তিনি বলেন, আদিবাসি পল্লীর গির্জাসহ বাসা-বাড়ি,ব্যবসাপ্রতিষ্ঠানে ক্রিসমাস ট্রি, মোমবাতি ও আলোকসজ্জাসহ নানা সরঞ্জামাদি দিয়ে সাজিয়েছেন।

[৪] তিনি বলেন, জীবন যেন আনন্দঘন ও আলোকিত হয়, তার-ই বাহ্যিক প্রকাশ যেন এটি। উপহার সামগ্রী নিয়ে সবাই নিজ পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবকে দেখতে যান। সেই সাথে আদিবাসি সমাজের ধনী-গরীব সবাই একসাথে একই প্যাণ্ডেলের নিচে বসে স্বাস্থ্যবিধি মনে আহার আপ্যায়ন করবেন।

[৫] সঞ্জিব দ্রুং বলেন,দিনটি উপলক্ষে বিশ্বের ন্যায় বাংলাদেশেও গারো আদিবাসি পল্লীতে ক্রিসমাস উৎসবের আলোয় নিজেদের রাঙিয়ে তুলতে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন আদিবাসি গারো খ্রিষ্টান সম্প্রদায়ের তরুণ-তরুণীসহ সকল বয়সের মানুষেরা। সেইসাথে প্রতিটি ঘরই বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে।

[৬] আজকের এই দিনে বিশ্বের সকল মানুষসহ বাংলাদেশের প্রতিটি মানুষের শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছে ,গারো আধিবাসী খ্রিষ্টান সম্প্রদায়।

  • সর্বশেষ