শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমিও তোমাদের পরিবারেরই একজন, সেনাবাহিনীকে প্রধানমন্ত্রী

বাশার নূরু: [২] আপন দুই ছোট ভাইয়ের সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত ছিল সে কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তোমাদের মাঝে যখন আসি মনে হয় আমিও তোমাদের পরিবারেই একজন। তোমাদের প্রতি আমার সবসময় দোয়া থাকবে, আর্শীবাদ থাকবে।’

[৩] বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি রাষ্ট্রপতির কুচকাওয়াজ-২০২০ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম ভাটিয়ারী বিএমএ প্রান্তে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

[৪] ১৫ আগস্ট কালরাতে পিতামাতা ও ভাইসহ পরিবারের সদস্যদের হারানোর স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার ছোট ভাইটা। মাত্র ১০ বছর বয়স। তার জীবনের একটা স্বপ্নই ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে। কিন্তু সে স্বপ্ন আর পূরণ হতে পারেনি। ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে আমার বাবা রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আমার মা, তিন ভাইসহ কামাল-জামালের নবপরিণীতা বধূদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। কাজেই তাদের স্বপ্নটা অধরাই থেকে গেল। সেই ছোট্ট রাসেল আর সেনা অফিসার হতে পারল না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়