শিরোনাম
◈ পুলিশের ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা আমাদের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ফুটবল লি‌গে আরামবাগ‌কে হারা‌লো মোহামেডান ◈ গভীর সমুদ্রের সম্পদ দখলে নতুন কৌশলগত লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও চীন! ◈ মোদীর জন্য দু:স্বপ্ন! নিজেকেই কোণঠাসা করল ভারত, ১৫ বছরের অমীমাংসিত সমস্যা চীনের হাতে তুলে দিল বাংলাদেশ ◈ পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় ভারতীয় গণতন্ত্রের অবক্ষয়কে সামনে আনলো ◈ ব্রু‌নো ফার্নান্দেজ বর্ষসেরা ফুটবলার ◈ পুলিশ সপ্তাহ শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতির বিদেশযাত্রায় বিমানবন্দর প্রটোকলে নতুন নিয়ম, ১৩ জনের বদলে থাকবেন মাত্র ৭ কর্মকর্তা ◈ দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: তারেক রহমান (ভিডিও) ◈ হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৯ শিশুর

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াতে ও রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের প্রতি আহবান প্রধানমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক: [২] বুধবার ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু গণভবনে সৌজন্য সাক্ষাতে গেলে এ আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কেন্দ্রে বাংলাদেশ অবস্থানের কারণে এখানে বিসাল সম্ভাবনা রয়েছে। তুরস্ক এখানে বিনিয়োগ করলে উভয় দেশই লাভবান হবে।

[৩] প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বাংলাদেশ সফরের আমন্ত্রণের কথা পুনর্ব্যক্ত করলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি উন্নতি হলে সফর করতে পারেন।

[৪] মহামারি মোকাবিলা ও বাংলাদেশের অগ্রগতিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেন, তুরস্ক বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে মূল্য দেয়। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে শক্তিশালী করার জন্য যা কিছু করার তার দেশ সেটা করবে।

[৫] মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, তুরস্কের সঙ্গে বাণিজ্য, কোভিড-১৯ ও বহুপক্ষীয় সম্পর্ক বাড়াতে আগ্রহী। আমরা তুরস্কের সঙ্গে কাজ করতে প্রস্তুত। দ্রুত সময়ে বঙ্গবন্ধু ও কামাল আতাতুর্কের আবক্ষ মূর্তি উন্মোচন করবে উভয় দেশ।

[৬] আলোচনায়, দুই দেশের বাণিজ্য, করোনা সংকট মোকাবিলা ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। আমাদের আরও সহযোগিতা দরকার হলে তুরস্ক দিতে রাজি হয়েছে। হাসপাতাল নির্মাণেও সহযোগিতা করতে চায় দেশটি।

[৭] মঙ্গলবার রাতে সংক্ষিপ্ত সফরে ঢাকা এসে সোমবার ব্যস্ত সময় কাটিয়ে রাতেই ঢাকা ত্যাগ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়