শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৭:৫৬ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকালে খালি পেটে ঘি খাওয়ার নানান উপকার

স্বাস্থ্য ডেস্ক: একটু ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ করার পর প্রথমে কী করেন? সবার ক্ষেত্রে উত্তরটা এক রকম হবে না, এটাই স্বাভাবিক। হয়তো কেউ পানি পান করেন, কেউ নাশতা খান, কেউ আবার এক কাপ কফি পানের ভেতর দিয়ে দিনের শুরু করেন। এনটিভি

তবে জানেন কি, সকালে খালি পেটে ঘি খাওয়া বেশ উপকারী? সকালে উঠে এক চামচ ঘি আর এক গ্লাস গরম পানি খেতে পারেন। এটি আরথ্রাইটিস, চুল পড়া প্রতিরোধসহ বিভিন্ন কাজে সাহায্য করে। তবে এটি খেলে অন্তত আধা ঘণ্টার মধ্যে অন্য কিছু খাবেন না।

সকালে খালি পেটে ঘি খাওয়ার কিছু উপকারের কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

কোষের কার্যক্রমকে উদ্দীপ্ত করে:  সকালে খালি পেটে ঘি খাওয়া কোষের কার্যক্রমকে উদ্দীপ্ত করতে সাহায্য করে। ঘি কোষকে নবজীবন দেয়। এতে কোষ ভালোভাবে কাজ করে।

ত্বকের উজ্জ্বলতা বাড়ায়: ঘিয়ের মধ্যে কোষকে পুনর্গঠন করার ক্ষমতা রয়েছে। এটি ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বক ভালো রাখতে সাহায্য করে। ঘি ত্বককে ময়েশ্চার করে, ত্বকের রোগ সোরিয়াসিস কমাতে কাজ করে।

হাটুর ব্যথা প্রতিরোধ করে: ঘিয়ের মধ্যে রয়েছে প্রাকৃতিক লুব্রিকেন্ট। এটি হাটুর ব্যথা ও আরথ্রাইটিসের সমস্যা কমাতে কাজ করে। ঘিয়ের মধ্যে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি এসিড। এটি অস্টিওপরোসিস প্রতিরোধে কাজ করে এবং হাড়কে ভালো রাখে।

মস্তিষ্কের কোষকে সক্রিয় রাখে: সকালে খালি পেটে ঘি খেলে মস্তিষ্কের কোষ অনেক সক্রিয় থাকে। এটি স্মৃতিশক্তি বাড়ায়, জ্ঞানীয় কার্যক্রম ভালো রাখে। এটি ডেমেনসিয়া ও আলঝেইমার রোগ প্রতিরোধে কাজ করে।

ওজন কমায়:  বলা হয়, ঘি ওজন বাড়ায়। তবে সকালে খালি পেটে ৫ থেকে ১০ মিলিলিটার ঘি খেলে ওজন কমে। এটি বিপাকের হার বাড়াতে সাহায্য করে।

চুল পড়া প্রতিরোধে:  খালি পেটে সকালে ঘি খাওয়া চুলের স্বাস্থ্যকে ভালো রাখতে কাজ করে; চুল পড়া প্রতিরোধ করে। ঘি চুল নরম, উজ্জ্বল করতে উপকারী। তবে যেকোনো খাবার নিয়মিত খাওয়ার আগে আপনার শরীরের অবস্থা বুঝে চিকিৎসকের পরামর্শ নিয়ে খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়