শিরোনাম
◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা ◈ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র ◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁও‌য়ে জমি নিয়ে বিরোধে একজনকে পি‌টি‌য়ে হত্যা, গ্রেপ্তার ৪

সাদ্দাম হো‌সেন: [২] নিহত ব্যক্তির নাম তোয়াবুর রহমান (৫৫) । এঘটনায় পু‌লিশ সোমবার দিবাগত রা‌তে বি‌ভিন্ন জায়গায় অ‌ভিযান চালি‌য়ে তাদের আটক করে।

[৩] এদিকে রোববার (২১ ডি‌সেম্বর) শেষ বিকা‌লে উপজেলার র‌হিমানপুর ইউনিয়নের হ‌রিহরপু‌র গ্রা‌মে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউ‌পি চেয়ারম‌্যান আব্দুল হান্নান হান্নু।

[৪] নিহত তোয়াবুর রহমান ওই গ্রা‌মের মৃত দ‌বির উ‌দ্দি‌নের ছে‌লে। এ ঘটনায় নিহ‌তের স্ত্রী বাদী হ‌য়ে ঠাকুরগাঁও সদর থানায় ৮জন‌কে অ‌ভিযুক্ত ক‌রে এক‌টি হত‌্যা মামলা দা‌য়ের ক‌রেন। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন সদর থানার (ও‌সি তদন্ত) আ‌তিকুর রহম‌ান আ‌তিক।

[৫] নিহ‌তের স্ত্রী খাইরুমা বেগম জানায়,তার স্বামী তোয়াবুর রহমা‌নের সাথে দীর্ঘ দিন ধরে একই গ্রামের শ‌হিদ হো‌সে‌নের সা‌থে জমি নিয়ে বিরোধ ছিল।
গতকাল রোববার বিকা‌লে বি‌রোধপুর্ন জ‌মি‌তে মেহগুনি গাছ লা‌গি‌য়ে জবর দখ‌লের চেষ্টা ক‌রে প‌তিপক্ষরা।

[৬] এ সময় তার স্ব‌ামী বাধা দি‌তে গে‌লে শ‌হিদ হো‌সেন ৮-১০ জন লোক নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের দায়ের কোপ ও লাঠির আঘাতে তোয়াবুর রহমান গুরুতর জখম হয়ে ঘটনাস্থ‌লে প্রাণ হারায়। তা‌কে বাচাঁ‌তে এ‌গি‌য়ে আস‌লে নিহ‌তের ভাই ইউসুফ,শ‌্যালক ছ‌মির উদ্দীন সহ তার স্ত্রী গুরুতর আহত হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ