শিরোনাম
◈ হিমবাহ ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি, বাংলাদেশসহ ৮ দেশকে সতর্ক করলেন গবেষকরা ◈ তারেক রহমানকে চলতি বছরেই সফরে নিতে চায় ভারত! ◈ রাজধানীতে সন্ধ্যার পর ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ ◈ পোস্টার নিষিদ্ধ থেকে এআই নিয়ন্ত্রণ, ইউপি নির্বাচনে নতুন যত নিয়ম ◈ বাড়ছে মেট্রোরেলের খরচ, জাপানের ঋণের ফাঁদে বাংলাদেশ? ◈ বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ◈ ১১ বছর পর যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের সঙ্গে বৈঠকে থাকবে যে বিষয়গুলো ◈ দিল্লিতে বৈঠকের পরিকল্পনা প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ শেখ হাসিনা, নেতাদের দিলেন কড়া বার্তা ◈ বিদেশযাত্রার শেষ ধাপে কেন আটকে যাচ্ছেন বাংলাদেশিরা? সামনে এলো যেসব কারণ ◈ মারা গে‌লেন ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা 

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৯ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনা আগ্রাসন ঠেকাতে নতুন সাবমেরিন ফ্লিট বানাচ্ছে তাইওয়ান

আসিফুজ্জামান পৃথিল: [২] তাইওয়ান বলছে এই সাবমেরিনগুলো হবে সর্বাধুনিক প্রযুক্তির। মোট ৮টি সাবমেরিন দেশেই বানাবে তাইপে। দক্ষিণাঞ্চলীয় কাওহসিউয়াংয়ে গত মাসে প্রথম সাবমেরিনটি তৈরি শুরু হয়েছে। ২০২৫ সালে প্রথমটির সি ট্রায়ালের আশা করা হচ্ছে। এই ঘটনাকে তাইওয়ানের জন্য ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। সিএনএন

[৩] চীন তাইওয়ানকে নিজের অংশ বলে দাবি করে। আর তাইওয়ান মনে করেন তারাই প্রকৃত চীন। তাদের মূল ভূখণ্ড দখল করে রেখেছে কমিউনিস্ট পার্টি। ৭০ বছর ধরে চলছে এই দ্বন্দ্ব। চীনা প্রেসিডেন্ট শি জিন পিং শপথ করেছেন, বেইজিং কখনই এই দ্বীপরাষ্ট্রটিকে স্বাধীন হতে দেবে না। প্রয়োজনে বলপ্রয়োগেও আপত্তি নেই তাদের। সাউথ চায়না মর্নিং পোস্ট

[৪] গত কয়েকমাস ধরে দ্বীপটিতে সামরিক চাপ বাড়াচ্ছে চীন। তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে পাঠানো হয়েছিলো যুদ্ধবিমান। পাশের দ্বীপে চালানো হয়েছে সামরিক মহড়া। এই দুই ঘটনাকে হুমকি হিসেবে নিয়েছে তাইপে। তবে দ্বীপটিতে আগ্রাসন চালাতে হবে তাইওয়ান প্রণালী পার হতে হবে চীনা সামরিক বাহিনীকে। এ কারণেই এই সাবমেরিন বাহিনী গড়ে তুলছে তাইওয়ান। ফক্স নিউজ

[৫] পলিটিকো জানায়, তাইওয়ানের ৪টি সাবমেরিন আছে। সবগুলোই ২য় বিশ্বযুদ্ধ আমলের। ৭০ বছরের বেশি সময় ধরে দেশটির নৌবাহিনীকে সেবা দিয়ে চলেছে এই ৪ জলযন্ত্র। তাইওয়ান জানিয়েছে, নতুন সাবমেরিনগুলো স্টেলথ প্লাটফর্ম হিসেবে ব্যবহার হবে। এই সাবমেরিনগুলো পানির উপরিভাগে চলবে ডিজেল ইঞ্জিনে। তবে ডুবন্ত অবস্থায় লিথিয়াম ব্যাটারী চালিত শব্দহীন ইলেক্ট্রিক মোটর এগুলোকে শক্তি যোগান দেবে।

  • সর্বশেষ