শিরোনাম
◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী ◈ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সেদিন কোনো ভুল করিনি: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী ◈ কুমিল্লার সমেশপুরে সবজির চারা বিক্রিতেই ১৫ কোটি টাকার বাণিজ্য, লক্ষ্যমাত্রা ২০ কোটি! ◈ বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে কাজের নতুন সুযোগ, নিয়োগ শুরু ২০২৭ সালের এপ্রিলে ◈ সৌদি আরবে ভারি বৃষ্টির জন্য চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরাজয় নিয়ে অনুভূতি প্রকাশের ভাষা নেই, বললেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: [২] ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শেষ হয়েছে মাত্র আড়াই দিনে। শনিবার অ্যাডিলেডে প্রথম সেশনে জস হ্যাজেলউড ও প্যাট কামিন্সের বিধ্বংসী বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের দ্বিতীয় ইনিংস। ২১.২ ওভারে তারা গুটিয়ে যায় কেবল ৩৬ রানে। যা তাদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোর।

[৩] ফলে প্রথম ইনিংসে ৫৩ রানে পিছিয়ে থেকেও পেসারদের নৈপুণ্যে মাত্র ৯০ রানের লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। তা অনায়াসে তাড়া করে টিম পেইনের দল ৮ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

[৪] ম্যাচ পরবর্তী আনুষ্ঠানিকতায় অস্বস্তিকর হারের প্রসঙ্গে কোহলি বলেছেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা খুব কঠিন। প্রায় ৬০ রানের লিড ছিল আমাদের এবং হঠাৎ করে আমরা ধসে পড়লাম। আপনি যখন দুদিন কঠোর পরিশ্রম করে নিজেকে একটি শক্ত অবস্থানে নিয়ে আসেন এবং তারপর একটি ঘন্টা আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে দিলো যেখান থেকে জেতা আক্ষরিকভাবে অসম্ভব।

[৫] দলের ব্যাটসম্যানদের মধ্যে নিবেদনের ঘাটতি দেখতে পেয়েছেন তিনি। আমার মনে হয়, আমাদের আজ (শনিবার) আরও কিছুটা নিবেদন দেখানো উচিত ছিল। তারা প্রথম ইনিংসেও প্রায় একইরকম জায়গায় বোলিং করেছিল। তবে সেবার আমাদের সম্ভবত রান করার মানসিকতা ছিল। সত্যি কথা বলতে, বেশ কিছু ভালো ডেলিভারি ছিল। কিন্তু বল আচমকা কঠিন কিছু করছিল না।

[৬] ভারতের পঞ্চাশের নিচে গুঁড়িয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার পেসারদেরও কৃতিত্ব দিয়েছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। তিনি বলেন, আমি মনে করি, মানসিকতার কারণে এমনটা হয়েছে। এটি খুবই স্পষ্ট। দেখে মনে হচ্ছিল যে, রান আসা খুব কঠিন এবং বোলাররা তাতে আত্মবিশ্বাস পেয়ে গিয়েছিল। আমি মনে করি, আমাদের দৃঢ় সংকল্পের ঘাটতি এবং বোলারদের বারবার সঠিক জায়গা খুঁজে নেওয়ার যোগফলে এটা ঘটেছে।

[৭] আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে বক্সিং ডে টেস্ট। তবে স্বাগতিক অজিদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে থাকছেন না কোহলি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে তিনি ফিরছেন ভারতে। তার অনুপস্থিতিতে সিরিজের বাকি তিন ম্যাচে সফরকারীদের নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে। ক্রিকইনফো/ ডেইলি স্টার

  • সর্বশেষ