শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২০, ০৫:১৯ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডোপিংয়ের অপরাধে রাশিয়া অলিম্পিক ও বিশ্বকাপ খেলতে পারছে না

স্পোর্টস ডেস্ক : [২] ডোপিংয়ের অপরাধে তাদের শাস্তি চার বছর থেকে কমে দুই বছর হয়ে গেছে। কিন্তু এতেও রাশিয়ার নির্বাসনের শাস্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২২ সালের ১৬ ডিসেম্বর। অর্থাৎ ২০২২ সালে অলিম্পিকের পাশাপাশি বিশ্বকাপ ফুটবলেও ব্রাত্য থাকবে গত আসরের স্বাগতিক রাশিয়া।

[৩] ডোপিংয়ের জন্য বিশ্ব ডোপবিরোধী সংগঠন ওয়াডা রাশিয়াকে চার বছরের জন্য নির্বাসিত করেছিল। এই শাস্তির বিরুদ্ধে রাশিয়া সর্বোচ্চ আদালতে যায়। বৃহস্পতিবার কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (ক্যাস) সেই শাস্তির মেয়াদ কমিয়ে দুই বছর করেছে।

[৪] ক্যাস জানিয়েছে, শাস্তি কমালেও তার মানে এই নয় যে, রাশিয়ার অপরাধ কমে গেছে। শাস্তি কমানো হয়েছে, যাতে রাশিয়ার পরবর্তী প্রজন্ম পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে দ্রুত খেলাধুলোয় অংশ নিতে পারে। অলিম্পিক এবং বিশ্বকাপে রাশিয়া অংশ নিতে না পারলেও আগামী বছর ইউরোতে তারা খেলতে পারবে। কারণ ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফাকে ‘বড় প্রতিযোগিতা আয়োজক’ হিসেবে ধরা হয় না।

[৫] রাশিয়া শাস্তির মেয়াদ ফুরনোর আগে পর্যন্ত কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতাও আয়োজন করতে পারবে না। যেসব রুশ অ্যাথলিট নিজেদের ডোপমুক্ত প্রমাণ করতে পারবেন, তারা নিরপেক্ষ পতাকায় অলিম্পিক বা অন্য প্রতিযোগিতায় নামতে পারবেন। - এনডিটিভি / জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়