শিরোনাম
◈ দিলারা জামানের বাড়ি দখলের সত্যতা নেই! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে ◈ কক্সবাজারে ৪ হোটেলে ২৮০ অনলাইন ‘জুয়া-প্রতারণার ল্যাব’! ◈ দুই লাখ টাকা ঋণের কিস্তি দিতে দেরি হলে বাড়িতে নোটিশ- মামলা, বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না? ◈ শেষ পর্যন্ত হে‌রেই গে‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটের বিকল্প খুঁজছে সরকার, ভরসা নবায়নযোগ্য জ্বালানিতে ◈ আর্থিক বিশ্বের নতুন শক্তি হংকং, পেছনে ফেলতে পারে নিউইয়র্ক-লন্ডনকে ◈ শিক্ষার বেহাল দশা নিয়ে আন্দোলনে শিশুরা, ভারতে জেন আলফার উত্থান ◈ বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা ◈ বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে আগ্রহী চীন-আমিরাত ◈ শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধারাভাষ্য দেওয়ার সময় চেতেশ্বর পুজারাকে স্টিভ নামে ডেকে বিতর্কে শেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক : [২] বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন শেন ওয়ার্ন। অ্যাডিলেড টেস্টে ধারাভাষ্য দেওয়ার সময় চেতেশ্বর পুজারাকে বিতর্কিত ‘স্টিভ’ নামে ডাকেন ওয়ার্ন। যা নিয়ে কাউন্টি ক্রিকেটে ইতিমধ্যেই তীব্র বিতর্ক হয়েছে। এই ধরণের মন্তব্যের জন্য ওয়ার্নকে ক্ষমা চাওয়ার কথা বলেছেন নেটিজেনরা।

[৩] কিছুদিন আগে বর্ণবিদ্বেষের অভিযোগে তোলপাড় হয়েছে কাউন্টি ক্রিকেট। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন ক্রিকেটার আজিম রফিকের অভিযোগ, তার এবং আরও অনেকের মতো পুজারাকেও বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছিল ইয়র্কশায়ার কাউন্টি ক্লাবে খেলতে গিয়ে। প্রাক্তন ২ ইয়র্কশায়ার কর্মী তাজ বাট এবং টনি বাউরিও ক্লাবের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ আনেন এবং ‘তথ্যপ্রমাণ’ও জমা দেন।

[৪] এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাট বলেন, ‘এশিয়ার সমস্ত ক্রিকেটারদের ওঁরা ট্যাক্সিচালক, রেস্তোরাঁ কর্মীদের নামে ডাকেন। পুজারাকে ‘স্টিভ’ বলে ডাকা হত, যেহেতু ওঁর নাম উচ্চারণ করতে পারত না কেউ। পরবর্তীতে পুজারাও সে কথা স্বীকার করে নেন। গোটা বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে।

[৫] এদিন ভারতের ব্যাটিংয়ের সময় পুজারা যখন ক্রিজে ছিলেন তখন ধারাভাষ্য দিতে গিয়ে ওয়ার্নও ওই নামেই ডাকেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানকে। এরপর সহ ধারাভাষ্যকারদের সঙ্গে হাসাহাসিও করেন। এরপরই ক্ষুব্ধ নেটিজেনরা টুইটারে সরব হন। - আজকাল/ জি নিউজ

 

  • সর্বশেষ